সংখ্ামী সাধকদের ইতিহাস ৩১ জাহিলিয়াতের দ্বন্দ একেবারে খতম হয়ে গিয়েছিল এবং তারা যেন ইসলামে পুনর্জন্ম লাভ করেছিলেন । এমন একটি যুগ ও সমাজে যেখানে ইসলামী তা'লীম ও তরবিয়তের পরিপূর্ণ ব্যবস্থাপনা কায়েম নেই, যেখানে ইসলামী সমাজে নবাগতদের আকর্ষণ করে নেবার ও মিশিয়ে ফেলবার এবং একেবারে গোড়া থেকে ঢেলে সাজাবার যোগ্যতা থাকে না, সেখানে তাতারী ও তুকী বংশোদ্ভূত অনারবদের থেকে ইসলামী 'আকাইদ ও 'ইবাদত-বন্দেগীর ছাচে ঢালাই হবার এবং নিজেদের প্রাচীন অভ্যাস ও চরিত্র থেকে একেবারে মুক্ত ও স্বাধীন হয়ে যাবার আশা করা ঠিক নয়। অতএব, সঙ্গত কারণেই এসব তাতারী নও-মুসলিমদের জীবন ছিল ইসলামী ও জাহিলী প্রভাবের জগাখিচুডি মাত্র। মিসরের প্রখ্যাত এঁতিহাসিক মাকরিযী লেখেন & এ সব তাতারীর প্রশিক্ষণ মুসলিম দেশেই হয়েছিল । কুরআনের শিক্ষা তারা বেশ ভালভাবেই লাভ করেছিল এবং ইসলামের হুকুম-আহকাম ও আইন- কানুনগুলো তারা শিখেছিল। কিন্তু তাদের জীবন ছিল হক ও বাতিলের সংমিশ্রণ । তাদের ভেতর ভাল জিনিস যেমন ছিল, তেমনি ছিল মন্দও। তারা তাদের ধর্মীয় ব্যাপারগুলো- সালাত, সিয়াম, হজ্জ, যাকাত, ওয়াকফ, য়াতীমদের সমস্যা, স্বামী-স্ত্রীর বিবাদ-বিসম্বাদ, ঝণদাতা ও খণগ্রহীতার পারস্পরিক দ্বন্দু প্রভৃতি কাষীউ'ল-কুযাতকে সোপর্দ করে রেখেছিল । নিজেদের ব্যাপারগুলোতে চেঙ্গীযীসুলভ অভ্যাস ও রীতি-নীতির অনুসারী ও 'আস-সিয়াসা" (তাতারী আইন)-এর দৃঢ়তার সঙ্গে কার্যকর করবার পক্ষপাতী ছিল। তারা নিজেদের জন্য 'হাজিব' নামে একজন হাকিম নিযুক্ত করে রেখেছিল ঘিনি তাদের দৈনন্দিন জীবনের সংঘটিত ঘটনাবলীর ক্ষেত্রে ফয়সালা করবেন, শক্তিশালীকে শাসন-শৃঙ্খলার অধীনে রাখবেন এবং “আস-সিয়াসা" মুতাবিক দুর্বল ও কমযোরকে তার হক (অধিকার) ফিরিয়ে দেবেন। এভাবেই বড় বড় তাতারীর পারস্পরিক লেনদেন ইত্যাদি ব্যাপারগুলোর ফয়সালাও *আস-সিয়াসা মুতাবিক হত এবং জমিদারী জায়গীরদারীসহ জমিজমা সংক্রান্ত বিবাদ-বিসম্বাদ নিষ্পত্তি তাদের জাতীয় আইন মুতাবিক করা হত।৯ এই তুকী বংশোদ্ভূত অনারব ও তাতারী নও-মুসলিমদের অভ্যাস ও চরিত্র, প্রথা-পদ্ধতি, সভ্যতা ও সামাজিকতা ,এমন কি তাদের ধর্মবিশ্বাস ও ধ্যান-ধারণার প্রভাব প্রাচীন আরব ও মুসলিম জনবসতির ওপর পড়া অনিবার্য ছিল। ক্রুসেড যুদ্ধগুলোতে যুরোপ ও এশিয়ার যেভাবে সম্মিলন ঘটেছিল ঠিক সেভাবেই তাতারী আক্রমণ ও তাদের বিজেতা ও বিজিত হবার অবস্থায়ও প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ১. খুতাত-ই-মিসবর । /দ/-2110001003-001
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।