আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) সাহাবাদের মর্যাদা সন্দেহাতীতরূপে সত্য সাহাবাদের 'আদালত তথা বিশ্বস্ততা ও ন্যায়নিষ্ঠাকে ইমাম ইবনে তায়মিয়া (র) ইসলামের এক গুরুত্পূর্ণ বুনিয়াদ মনে করেন। তাদের সততা ও সত্যবাদিতা এবং ধার্মিকতা ও ন্যায়নিষ্ঠা সম্পর্কে তার অখণ্ড বিশ্বাস ও অবিচল আস্থা রয়েছে। অন্তরের অন্তঃস্থল থেকেই তিনি বিশ্বাস করেন যে, সাহাবারা হলেন ইসলামের সুমহান শিক্ষার আদর্শ দৃষ্টান্ত এবং নবীর প্রজ্ঞাপূর্ণ তরবিয়াত ও নূরানী সোহবতের বাস্তব নমুনা । তার মতে, সন্দেহাতীত বর্ণনা সূত্রে এবং আল-কুরআনের সুস্পষ্ট ও দ্যর্থহীন আয়াত ছারা সাহাবায়ে-কিরামের ফযীলত ও মর্যাদা সুপ্রমাণিত। সুতরাং ইতিহাস গ্রন্থের সাদামাটা বর্ণনা কিংবা নির্ভরযোগ্য কোন হাদীস দ্বারা এই সত্যকে প্রশ্নের সম্মুখীন করা যায় না। তিনি লিখেছেন £ কুরআন-সুন্নাহর দ্বারা দ্যর্থহীনভাবে সাহাবায়ে -কিরামের ফযীলত তথা শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব প্রমাণিত হওয়ার পর প্রক্ষিপ্ত বা দুর্বল সূত্রে বর্ণিত রেওয়ায়েত দ্বারা তা ক্ষুণ্ন করা যায় না। কেননা সন্দেহ কখনোই নিশ্চিত জ্ঞানের বিকল্প হতে পারে না। কুরআন, সুন্নাহ, ইজমা" ও কিয়াসযোগে এ নিশ্চিত সত্যে আমরা উপনীত হতে পেরেছি, নবীদে পর সাহাবারাই ছিলেন উ্মাহর শ্রেষ্ঠ জামা'আত এ সুনিশ্চিত জ্ঞান সন্দেহাকীর্ণ কোন বক্তব্যে কিছুতেই খর্ব হতে পারে না। পরন্ত সে বক্তব্যগুলোর শিকড়হীনতা প্রমাণিত হয়ে গেলে আর তো কোন প্রশ্নই উঠতে পারে না।৯ সাহাবারা নিষ্পাপ ছিলেন না "রসূলের মত সাহাবারাও নিষ্পাপ ছিলেন, সুতরাং সামান্যতম বিচ্যুতিও তাদের জীবনে ঘটা সম্ভব নয়” ইমাম ইবনে তায়মিয়া (র) এ মতে বিশ্বাসী ছিলেন না। কিন্তু এ বিশ্বাস তার অবশ্যই ছিল যে, ন্যায়-নিষ্ঠা, আল্লাহ্‌-ভীতি, সত্যবাদিতা ও নিশ্বস্ততার বিচারে তারাই ছিলেন উন্মাহর শ্রেষ্ঠ অংশ । তাঁদের কারো জীবনে সাময়িক কোন বিচ্যুতি ঘটে থাকলেও সে তুলনায় নেক ও পুণ্যের এবং ত্যাগ ও কুরবানীর পরিমাণ এত বেশী এবং আল্লাহ্‌ ও তার রসূলকে সন্তুষ্ট করার উদ্যোগ ও আয়োজন এত বিপুল ছিল যে, কথিত দু'চারটি ক্রুটির কাফ্ফারা তাদের অনেক আগেই আদায় হয়ে গেছে। মোটকথা, তাদের নেক ও পুণ্যের পাল্লা 'ক্রটির' তুলনায় অনেক ভারি । ইমাম সাহেব বলেন ৪ আগেও আমরা বলেছি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের পর কাউকে আমরা নিষ্পাপ মনে করি না। তাই ইজতিহাদী ভুলের কথা অস্বীকার করার প্রশ্নই আসে না । আল্লাহ্‌ পাক ইরশাদ করেছেন 8 ১. এ, খণ্ড ৩. পৃ. ২০৯। /-2110001002-0010

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।