সং্বামী সাধকদের ইতিহাস ২৮৯ এমন কোন প্রমাণ নেই যে, তিনি তাদের নিন্দা করেছেন কিংবা অভিসম্পাত দিয়েছেন; বরং সুপ্রমাণিত সত্য এই যে, সর্বাস্তকরণে তাদের তিনি ভালোবাসতেন এবং তাদের সততা, ধার্মিকতা, আন্তরিকতা ও নিঃশর্ত আত্মনিবেদনের প্রশংসা করতেন। এমতাবস্থায় হয় আমাদের স্বীকার করতে হবে যে, নবীর জীবদ্দশায় ও পরে তিন সাহাবা-প্রধান বাহ্যিক ও আন্তরিক উভয় দিক থেকেই সৎ ও বিশ্বস্ত ছিলেন এবং ঈমান ও আমলে খাঁটি ছিলেন, নতুবা নবীর জীবদ্দশায় ও পরে ঈমান ও আমলে তীরা কপট ছিলেন। এই কপটতা সত্তেও রাসূল (সা) কেন তাদেরকে এমন স্নেহ ও নৈকট্য দান করেছিলেন? এর দু'টি ব্যাখ্যা হতে পারে । তাদের মনের কপটতা তার অগোচরে ছিল কিংবা জেনে-শুনেও তোষামোদের কৌশল তিনি অবলম্বন করেছিলেন। উভয় ক্ষেত্রেই নবী চরিত্র কলংকিত হবে। এমনকি তার নবৃওয়তের সত্যতাও হবে প্রশ্নের সম্মুখীন। অবস্থাটি হবে কবির ভাষায় ৪ ০৮০০159১১০০ ৩০৪ -৮০| ২১০০৯৫০২১১০ ৪ 15 'জানা ছিলো না, যদি বল তাহলেও বিপদ; আর যদি বল যে, তুমি জানতে তাহলে তো মহাবিপদ ।" পক্ষান্তরে যদি বলা হয় যে, নবীর জীবদ্দশায় তারা সত্যে অবিচল ছিলেন, পরে তাঁদের বিচ্যুতি ঘটেছিল তাহলে স্বীকার করতে হবে যে, সাহাবাদের বিশেষত অগ্রসারির সাহাবাদের ঈমান ও আমল এবং জীবন ও চরিত্র গঠনে আল্লাহ্র রাসূল সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন । যে নবীকে ওহীযোগে অতীত ও আগামী ইতিহাসের “ইল্ম দান করা হয়েছিল, কী আশ্চর্য! তিনি তার বিশিষ্টতম সাহাবাদের ভবিষ্যত ধর্মচ্যুতির কথাটাই জানতে পারলেন না! উম্মতকে এ সম্পর্কে সতর্ক করে যাওয়াই তীর দায়িত্ব ছিল যেন অজ্ঞতাবশত তাদেরকে খলীফা মনোনীত করে উম্মত বিভ্রান্ত না হয়। যে নবীকে সকল ধর্মের ওপর তার ধর্ম বিজয়ী হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার বিশিষ্টতম সাহাবারা কিভাবে মুরতাদ হতে পারেন! এসব কথা বলে রাফেযীরা আসলে রসূল (সা)-এর মহান ব্যক্তিত্বকেই ক্ষত-বিক্ষত করতে চেয়েছে। সুকৌশলে মানুষের অন্তরে তারা এ ধারণা দিতে চেয়েছে যে, রসূল আদর্শ চরিত্রের ছিলেন না বলেই তার সাথীরা কপট ও দুশ্চরিত্র ছিল। তিনি আদর্শ চরিত্রের হলে তার সাথীরাও সৎ ও চরিত্রবান হ'ত। এ কারণেই টির সি "রাফেযী মতবাদ মূলত নাস্তিক্যবাদীদের ষড়যন্ত্রের ফসল মাত্র ।”৯১ ১. এ খণ্ড ৪. পৃ. ১২৩। সাধক (২য়)-১৯ আড-21700010,2-০010,
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।