আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৮৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) নবীদের পরে যাঁরা শ্রেষ্ঠ মু'মিন এবং আল্লাহ্‌র পথের অগ্রপথিক তাদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ পোষণ করা হৃদয়ের মারাত্মক পচন ও ব্যাধিরই প্রমাণ। তাই মালে গনীমতে তারাই শুধু হিস্সা পাবে ধাঁদের অন্তরে আনসার ও মুহাজির তথা অগ্রসারির মুসলমানদের প্রতি বিদ্বেষ নেই, আছে নিখাদ ভালবাসা ও সুগভীর শ্রদ্ধা, যারা তাদের জন্য মহান প্রতিপালকের দরবারে দু'আ করে, মাগফিরাত প্রার্থনা করে 8 (0০০/৯১3১০4১৪৪। 05০ ১১1১৬৪১৯৬৮১ ০০ ৩১০৯ ১৪৪ 5515১515541 35 03905 ৯ এট 3৩ ০৮৯১০ 0৬875 ১2 ১৯১ ২৪১১১ | এবং তাদের জন্যও যারা পূর্ববর্তী (মুহাজির)-দের পরে এসেছে, তারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করে দিন। ঈমানদারদের প্রতি আমাদের অন্তরে যেন বিদ্বেষ না থাকে (সে তাওফীক দান করুন)। হে আমাদের প্রতিপালক! নিঃসন্দেহে আপনি মেহেরবান, করুণার আধার । [সূরা হাশর ৪ আয়াত-১০] দুই সাহাবা-প্রধানের প্রতি বিদ্বেষ হযরত আবূ বকর (রা) ও ওমর (রা)-এর প্রতি বিদ্বেষ পোষণ এবং তাদের মহান চরিত্রে কলংক লেপন কেবল দু'ধরনের ব্যক্তির পক্ষেই সম্ভব । প্রথমত, ইসলাম-বিদ্বেষী মুনাফিক যাদের মূল উদ্দেশ্যই হলো দুই মহান সাহাবার চরিত্র হননের ছিদ্রপথে রসূল সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম ও তার দীনকে অপবাদ দেওয়া । রাফিযীদের আদি গুরু এই দলের অন্তর্ভুক্ত ছিল। বাতেনী ফিরকার দলনায়কদেরও একই অবস্থা ছিল। দ্বিতীয়ত, সেই মূর্খের দল যারা চরম মূর্খতা ও প্রবৃত্তি সেবার কারণে অন্ধত্বের শিকার হয়েছে। এটা সাধারণ শী'আদের অবস্থা অর্থাৎ যাদের অন্তরে ঈমান বিদ্যমান রয়েছে। রিসালতের প্রতি অপবাদ মুসলমান মাত্রই সন্দেহাতীতভাবে জানে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের সাথে হযরত আবূ বকর, ওমর ও উছমান (রা)-এই তিন সাহাবা প্রধানের বিশেষ সুসম্পর্ক বিদ্যমান ছিল। তিনজনই তার বিশেষ নৈকট্য প্রাপ্ত ছিলেন । এমন কি তার সাথে তাদের আত্মীয়তার সম্পর্কও ছিল । প্রথম দু'জনের কন্যা তার পুণ্যবতী স্ত্রীদের অন্তর্ভক্ত ছিলেন । পক্ষান্তরে অপরজন ছিলেন একে একে তীর দুই কন্যার ভাগাবান স্বামী। কোথাও আস-81700010,2-০010,

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।