আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্ামী সাধকদের ইতিহাস ২৮৭ তুমি তাদের দেখনি, যাদের দেওয়া হয়েছিল কিতাবের কিছু অংশ; তবুও তারা মূর্তি ও তাগুতে ঈমান রাখে, আর কাফিরদের সম্পর্কে বলে যে, এরা মুসলমানদের চেয়ে অধিক হিদায়াতপ্রাপ্ত। এদের ওপরই তো আল্লাহ্‌র লা'নত নাযিল হয়, আর আল্লাহ্‌র লা'নত যাদের ওপর তাদের বাচানেওয়ালা কেউ নেই।১ [নিসা £ আয়াত-৫১-৫২ শী'আদের আজব ভেলকি শী'আদের একটি সুপরিচিত মুদ্রাদোষ সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন যে, নবীদের সাথে নসব ও রক্তসূত্রে সম্পর্কিত (উর্ধ্বতন ও অধন্তন) পুরুষদের অর্থাৎ তাদের পিতা-মাতা ও সন্তান-সন্তৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করলেও তাদের জীবন-সঙ্গিনী ও স্ত্রীদের শানে তারা চরম ধৃষ্টতা প্রদর্শনপূর্বক লাগামহীন অপবাদ আরোপ করে থাকে । এটা মূলত তাদের ঘৃণ্য প্রবৃত্তি ও জঘন্য সাম্প্রদায়িক মানসিকতারই বহিঃপ্রকাশ । তাই হযরত ফাতিমা (রা) এবং হাসান-হুসায়ন ভ্রাতৃদ্বয়কে সম্মান করলেও উক্মু'ল-মু'মিনীন হযরত আয়িশা (রা)-র শানে এরা চরম গোস্তাখী করে এবং তীর চরিত্রে কলংক লেপন করে ।২ আরো মজার ব্যাপার এই যে, মুহাম্মদ ইবন আবূ বকর (রা)-এর প্রতি এরা ভক্তিতে গদগদ, অথচ তার পিতা হযরত আবূ বকর (রা) সম্পর্কে মুখে গালির খৈ ফোটে । ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন 8 মুহাম্মদ ইবন আবূ বকরের প্রতি এরা মাত্রাহীন ভক্তি দেখায়। অবশ্য হযরত উছমান (র)-এর বিরদ্ধে গোলযোগ সৃষ্টিতে শরীক সকলের প্রতিই এদের এ ভক্তি উচ্ছাস। তদ্রাপ গৃহযুদ্ধে হযরত আলী (রা)-র পক্ষ সমর্থক সকলেই তাদের ভূয়সী প্রশংসা পেয়েছে। এমনকি মুহাম্মন ইবন আবূ বকরকে তারা পিতা আবূ বকর (রা)-এর ওপর শ্রেষ্ঠতৃ দিয়ে দেয় । আরো মজার ব্যাপার এই যে, নবী করীম সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের পর উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তার নামে তারা অভিসম্পাত দেয় মুখ ভরে । অথচ যার ভাগ্যে নবী সান্ধ্য কিংবা অন্য কোন গৌরব জোটেনি কখনো তার প্রশংসা করে মনভরে । নবী-নসবের প্রতি ভক্তি প্রদর্শনে এ ধরনের অদ্ভুত সব স্ববিরোধিতা রয়েছে তাদের ।৩ সাহাবা-বিদ্বেষ মনের মলিনতার প্রমাণ ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন ৪ ১, এ, পৃ. ৯৯-১০০। ১. মিনহাজুস-সুন্লাহ, খণ্ড ২, পৃ. ১৯৩। ২, ত্র. পৃ. ২০০-২০০১। /-2110001002-0010

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।