সংগ্রামী সাধকদের ইতিহাস ২৮৩ গ্রন্থ রচনার অন্তর্গত কারণ মিনহাজু*স-সুন্নাহ গ্রন্থের রচনা কর্মে ইমাম ইবনে তায়মিয়া (র)-র হাত দেওয়ার মূল কারণ হলো, মিনহাজু'ল-কারামার লেখক ইবনু'ল-মুতাহ্হির খুলাফায়ে রাশেদীনসহ প্রথম সারির বিশিষ্ট সাহাবা-ই কিরামের বিরুদ্ধে নগ্ন ভাষায় বিষোদগার করেছেন এবং তাদেরকে নিকৃষ্টতম মানুষ প্রমাণ করার অপচেষ্টা চালিয়েছেন। অথচ আহলে সুন্নাতের ইমাম ইবনে তায়মিয়ার মতে ঈমান ও ধার্মিকতায় এবং চরিত্র ও নৈতিকতায় নবীদের পর তারাই হলেন শ্রেষ্ঠতম মানব । তাদের বিরুদ্ধে মুখ খোলার অর্থ হলো ইসলামের ভিত্তিমূলে আঘাত হানা, নবুওয়তে মুহাম্মদীকে অসফল প্রমাণিত করা এবং কুফর ও ধর্মত্যাগের মহা ফেতনার দরজা খুলে দেওয়া । এক স্থানে তিনি লিখেছেন 8 এ পাষণ্ড যদি সেই মহাম়ানবদের চরিত্রে হামলা না চালাত যারা হলেন আহলুল্লাহদের পথিকৃত, মানবজাতির পথ-প্রদর্শক এবং নবীদের পর আল্লাহ্র শ্রেষ্ঠ সৃষ্টি, হামলাও এমন নির্দয় ও জঘন্য যা কাফির ও মুনাফিকদের হাতে অস্ত্র তুলে দিয়ে এবং ঈমানদারদের অন্তরে সন্দেহ ও দুর্বলতা সৃষ্টি করে দীন ও ইসলামের সর্বনাশ সাধনের শামিল, তা না হলে সমালোচনার মাধ্যমে এ ব্যক্তির স্বরূপ তুলে ধরার কোন গরজ আমাদের থাকত না। আল্লাহ্ পাক তার ও তার সমমনাদের উপযুক্ত বদলা বিধান করুন। শী'আদের কথামতে ইয়াহুদী ও ধ্রিস্টানরাই উত্তম সাহাবাদের চরিত্র হনন এবং তাদের হেয় প্রতিপন্ন করার ঘৃণ্য শীআ মানসিকতার আলোচনা প্রসঙ্গে তিনি লিখেছেন £ উম্মতে মুহাম্মদী হলো শ্রেষ্ঠ উম্মত। তাদের মাঝে প্রথম যুগের মুসলমানগণ হলেন শ্রেষ্ঠতম । উত্তম ইলম ও উত্তম 'আমলের ক্ষেত্রে তারা ছিলেন সবার ওপরে । কিন্তু দুঃখের বিষয় এই যে, কুচক্রীরা সম্পূর্ণ ভিন্ন চিত্র অঙ্কন করেছে। তাদের বিবরণ থেকে মনে হয়, এই পুণ্যাত্বাদের যেমন হক ও সত্যের জ্ঞান ছিল না, তেমনি হকের অনুগতও তারা ছিলেন না: বরং তাদের অধিকাংশই জেনেশুনে হকের বিরোধিতা করতেন এবং জালিমদের সাথে হাত মেলাতেন। কেননা সত্যের নাগাল পাওয়ার মত 'চিন্তাশক্তি' তাদের ছিল না। চিন্তা শক্তিকে যারা কাজে লাগায় না, দুনিয়ার মোহ এবং প্রবৃত্তির ফাদে পড়া ছাড়া তাদের আর কি হবে! তাদের দাবী মতে, সাহাবাদের কেউ কেউ খাহেশের কারণেই খিলাফতের দাবীদার হয়েছিলেন । তাদের এ সকল //-2110001003-0010
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।