আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৮২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) তার কাছে ধরা পড়ে যায় এবং কোন জাল বর্ণনাই তার কাছে ছাড় না পায়। এটা স্বীকৃত সত্য যে, ইতিহাসের সুবিশাল ভাণ্ডার থেকে উপাদান সংগ্রহ করে যে কোন এতিহাসিক ব্যক্তিকেই কলংকিত করে দেখানো সহজ । কিন্তু তার পক্ষ থেকে সাফাই পেশ করা খুবই কঠিন। তদুপরি সাহাবা চরিত্রে কলংক লেপন হচ্ছে শী'আদের প্রিয়তম বিষয় এবং মেধা ও প্রতিভা প্রয়োগের উর্বরতম ক্ষেত্র। বলা বাহুল্য যে, ইমাম ইবনে তায়মিয়া (র)-ই ছিলেন সেই যোগ্যতম ব্যক্তি। কেননা তিনি ছিলেন সে যমানার আমীরু'ল-মু"মিনীন ফি'ল-হাদীস। হাদীস ও রিজাল শাস্ত্রের গোটা গ্রন্থাগার তার সামনে ছিলো উন্মুক্ত । আর তার সম্পর্কে বিদগ্ধজনদের মন্তব্য হলো ঃ যে হাদীস সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া রে) 'জানিনা' বলেন, আদতে সেটা হাদীসই নয়। সুতরাং আহলে সুন্নাতের পক্ষ থেকে আলোচ্য কিতাবের সমুচিত জবাব লেখার জন্য ইমাম ইবনে তায়মিয়া (র)-কে জোর অনুরোধ জানানো হলো। দীন ও “ইলমের বড় সৌভাগ্য যে, সাহাবা চরিত্র হননের এ ভয়ংকর ফিতনা প্রতিরোধে গোটা উম্মাহর পক্ষ থেকে কলম হাতে ইমাম ইবনে তায়মিয়া (র) এগিয়ে এলেন এবং আলোচ্য শী'আ খরস্থের রচনালগ্নেই এমন দীতভাঙা জওয়াব লিখলেন যা তার পরবর্তীকালের কোন “আলিমের পক্ষে বলতে গেলে দুঃসাধ্যই হতো । এখন যে কেউ এ বিষয়ে কলম ধরবেন তাকে মূলত ইবনে তায়মিয়া র)-র ভাণ্ডার থেকেই রসদ সংখহ করতে হবে। 'মিনহাজু'স-সুন্নাহ'১ নামে ইমাম ইবনে তায়মিয়া (র)-র এ জওয়াবী গ্রন্থ তার রচনা-সমগে এক বিশিষ্ট মর্যাদার অধিকারী । ইবনে তায়মিয়ার বিদগ্ধ জ্ঞান, প্রজ্ঞাপূর্ণ দূরদৃষ্টি, জাগ্রত মেধা এবং অধ্যয়নের ব্যাপ্তি ও পরিপন্কতা সম্পর্কে জানতে হলে এ বইটি অবশ্যই পড়ে দেখতে হবে। ইবনুল-মুতাহহিরের “মিনহাজুল কারামা' থেকে উদ্ধৃতি পেশ করে যখন তিনি জবাবী কলম ধরেন আর তার ধর্মীয় মর্যাদাবোধ উদ্দীপ্ত হয়ে ওঠে, জ্ঞান সমুদ্রে উত্তাল তরঙ্গ জাগে এবং হাদীস, তাফসীর ও ইতিহাস সংক্রান্ত তথ্য উপাদানের ঢল নামে, তখন স্বতঃস্কর্তভাবেই প্রতিপক্ষকে বলতে ইচ্ছা করে $ ৯১ ১১১৯৩ ৩৮০৪/১০৫১০৮৯৪ ১৩১৩৮০০1১৮৯ ০) ০:৮1093 (১৭44) ১৩১৯৯৪ হে পিপীলিকা দল! গর্তে ঢুকে পড়, সুলায়মান ও তার বাহিনী নিজেদের অজান্তেই হয়ত তোমাদের পিষে ফেলবে । [সূরা নমল, আয়াত-১৮] ১. চার খণ্ডের এই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ১২১৪ । ১৩২২ হিজরীতে শেখ মুস্তফা আল-বাবরী তন্তাবধানে মিসরের আমীরিয়া প্রকাশনা থেকে ছাপা হয়েছে। আল্লামা যাহবী আল-মুনতাকা নামে বইটির সংক্ষেপ করেছেন । অতি সম্প্রতি শেখ মুহাম্মদ লতীফের উদার পৃষ্ঠপোষকতায় //-2110001003-0010

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।