৩০ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) দেশের সামাজিক, নৈতিক ও চারিত্রিক অবস্থা এই তুকী বংশোদ্ভূত শাসকশ্রেণী নিজেদের শ্রেষ্ঠত্রে অনুভূতির ক্ষেত্রে পুরো সজাগ ছিলেন এবং প্রতিটি বিষয়ে সাধারণ নাগরিকদের চেয়ে একটা বিশিষ্ট স্থান দখল করে থাকতে চাইতেন । তাদের ভাষা ছিল তুকী। কেবল “ইবাদত-বান্দেগীন মুহূর্তে কিংবা 'উলামায়ে কিরামকে সম্বোধন করতে গেলে অথবা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় (যার সরাসরি সুযোগ খুব কমই আসত) তারা আরবী ভাষা ব্যবহার করতেন। তাদের ভেতর কেউ কেউ আরবী ভাষায় এতটা অভিজ্ঞ ছিলেন যে, তা আরবী ভাষাভাষীদের মনেও ঈর্ধার উদ্রেক করত। এরই সঙ্গে তারা 'আলিম-'উলামার প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন, ছিলেন তারা নেককার বুযর্গদের ভক্ত ও অনুরক্ত। মাদরাসা কায়েম ও মসজিদ নির্মাণেও তারা অত্যন্ত আগ্রহী ছিলেন। রাষ্ট্রীয় পদ বন্টনের ক্ষেত্রে বিশেষ কোন গোত্র, বংশ, শ্রেণী কিংবা গোষ্ঠীর তারতম্য কিংবা পক্ষপাতিত্ব করা হত না। এরপরও বড় বড় ব্যবস্থাপনা ও সামরিক পদে নিযুক্তির বেলায় স্বাভাবিকভাবেই তুকী বংশোডূত সর্দারদের প্রাধান্য থাকত । কর্মকর্তা ও বড় বড় জায়গীরদার হতেন তুর্ক ও তাতারীরাই, যারা কৃষক ও শ্রমিকের শ্রম থেকে লাভবান হতেন। ৬৯৭ হিজরীতে হুসসামুদ্দীন লাজিন তাঁর শাসনামলে ভূমি সংস্কার করতে চেষ্টা পান, যাতে কৃষকাগোষ্ঠী উপকৃত হয়, তাদের অবস্থার পরবর্তন ঘটে এবং তাদের জীবনে স্বচ্ছলতা ফিরে আসে, অধিকন্তু এর ফলে কৃষি উৎপাদনের যেন উন্নতি ও শ্রীবৃদ্ধি ঘটে । কিনতু সরকারী কর্মকর্তারা তার এই আচরণ ও দৃষ্টিভঙ্গি পসন্দ করেন নি। ফলে তারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে । শহরের অধিবাসীদের একটা উল্লেখযোগ্য ও গুরুত্ুপূর্ণ অংশ ছিল তাতারী । সায়ফুদ্দীন কুতুষ, জাহির বায়বার্স ও নাসিরউদ্দীন কালাউনের তাতারীদের সঙ্গে যেসব যুগ সংঘটিত হয় তাতে অগণিত তাতারী বন্দী হয়। বন্দী অবস্থায় তারা মিসর ও সিরিয়ায় নীত হয় এবং সেখানেই বসবাস করতে শুরু করে। এতিহাসিক মাকরিষীর বর্ণনা মুতাবিক জাহির বায়বার্সের শাসন আমলে মিসর ও সিরিয়া এসব তাতারী যুদ্ধবন্দী দ্বারা ভর্তি হয়ে যায় এবং তাদের আচার-আচরণ ও রসম-রেওয়াজ সারা দেশে ছড়িয়ে পড়ে । এরা যদিও ইসলাম কবুল করে নিয়েছিল, তথাপি তারা অনেকেই তাদের প্রাচীন প্রথা ও অভ্যাসের ওপর প্রতিষ্ঠিত ছিল এবং তাদের বহু জাতীয় বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রেখেছিল । নও-মুসলিমদের সামথিকভাবে ইসলামের দিকে চলে আসা, নিজেদের সাবেক “আকীদা, ধ্যান-ধারণা, সভ্যতাগত বৈশিষ্ট্য ও মানসিক প্রভাব-প্রতিক্রিয়া থেকে একেবারেই মুক্ত ও একই লক্ষ্যাভিসারী হয়ে যাবার উদাহরণ ইতিহাসে খুব কমই মিলে । এটা একমাত্র সাহাবা-ই-কিরামের বৈশিষ্ট ও নবী করীম (সা)-এর মু'জিযা ছিল যে, তাদের জীবনে ইসলাম ও /দ/-2110001003-001
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।