সংামী সাধকদের ইতিহাস ২৮১ মতবাদ ও ইমামত সংক্রান্ত “আকীদা খগ্ডনের উদ্দেশ্য সমসাময়িক শী'আ 'আলিম ইবনু'ল-মুতাহহির হ০,315৯১০ ৯ ₹০।১৫|। 0৮৮১০ নামে বিরাট কলেবরের একটি বই লিখেছিলেন । প্রসঙ্গত উল্লেখ্য যে, কিতাবটি মূলত তিনি লিখেছিলেন তার ভক্তিভাজন তাতারী সম্রাট ওয়ালিজা খোদাবান্দা খানের উদ্দেশ্যে যিনি তার তাবলীগ ও মেহনতের সুবাদে শী*আবাদ গ্রহণ করেছিলেন। হাতে হাতে কিতাবটি সিরিয়াতে এসে পৌছল এবং ইবনে তায়মিয়া (র)-র নজরেও পড়ল শী'আদের বড় গর্ব ছিল যে, আহলে সুন্নতের কোন “আলিমের পক্ষেই এ কিতাবের জওয়াব দেয়া সম্ভব নয়। হযরত আলী (রা) এবং আহলে বায়তের ইমামত ও ইসমত (নিষ্পাপতা), প্রথম তিন খলীফার খেলাফতের অবৈধতা এবং সাধারণভাবে সকল সাহাবার চরিত্র হনন এই ছিল কিতাবের প্রধান আলোচ্য বিষয়। হযরত আলী (রা) সহ বার ইমামের ইমামত ও 'ইসমতের তথাকথিত 'আকীদাকে কুরআনের বিভিন্ন আয়াত এবং হাদীসের বিভিন্ন রেওয়ায়াত ছারা প্রমাণ করার এতে অপচেষ্টা চালানো হয়েছিল। এমনকি তিন খলীফাসহ সকল সাহাবার চরিত্র হননের ক্ষেত্রে ইতিহাস গ্রন্থের পাশাপাশি কুরআন হাদীসের আয়াত ও রেওয়ায়াত ব্যবহারের ধৃষ্টতাও এতে দেখানো হয়েছিল। সত্যি বলতে কি, গ্রন্থকার তার মেধা, প্রজ্ঞা, যুক্তিপ্রয়োগ ক্ষমতা এবং গভীর জ্ঞান ও পান্তিত্যের মহড়া দিতে বিন্দুমাত্র কসুর করেন নি। তার ধারণায় এ গ্রন্থ রচনার মাধ্যমে শী'আবাদের পক্ষ থেকে আহলে সুন্নতের আলিম সমাজকে * শেষ কথা" বলে দেওয়া হয়েছে। সাধারণ উত্তরসূরী শী'আদের মত গ্রন্থকারও উসূল ও আকীদার ক্ষেত্রে মু'তাযিলাপন্থী ছিলেন। তাই যাত ও সিফাত তথা আল্লাহর গুণ ও সত্তা এবং আহলে সুন্নতের "আকীদা ও মৌল বিশ্বাস সম্পর্কেও তিনি বিশদ আলোচনা করেছেন এবং তাতে দর্শন ও কালামশাস্তরের সৃষ্ষ্ম ও জটিল বিষয়ের অবতারণা করেছেন। এ ছাড়া “আকায়েদ, তাফসীর, হাদীস ও ইতিহাসসহ বিভিন্ন শাস্ত্রীয় আলোচনায় ও জটিল তত্ত-কথায় বইটি ছিল ভরপুর। সুতরাং একজন সর্বজ্ঞান-বিশারদ পঞ্ডিত ব্যক্তির পক্ষেই এ কিতাবের সমুচিত জওয়াব লেখা সম্ভব ছিল। দুর্ভাগ্যক্রমে শী*আ গ্রন্থকাররা জাল হাদীস বর্ণনার ব্যাপারে বেশ সিদ্ধহস্ত ছিলেন। অন্যদিকে হাদীস শাস্ত্রের এত বিস্তৃতি ঘটেছিল এবং হাদীস সংকলনের এমন বিরাট ভাগ্তার গড়ে উঠেছিল যে, সমালোচনা বিজ্ঞান এবং রিজাল-শাস্ত্রের নীতিমালার আলোকে হাদীসের চুলচেরা বিচার- বিশ্লেষণের কাজ খুবই জটিল ও দুরূহ হয়ে পড়েছিল । সুতরাং এ খিদমত আঞ্জাম দেয়া এমন ব্যক্তির পক্ষেই সম্ভব ছিল, হাদীস ও রিজাল শাস্ত্রের গোটা ভাণ্ডার যার নখদর্পণে রয়েছে এবং সূত্র, বর্ণনা ও বরাতের ক্ষেত্রে যাকে প্রতারিত করা সম্ভব নয় কিছুতেই। সেই সাথে ইসলামের ইতিহাস সম্পর্কেও থাকতে হবে তীর সুগভীর জ্ঞান যাতে প্রথম দৃষ্টিতেই খ্রন্থকারের এতিহাসিক বিচ্যুতি ও মিথ্যাচার //-2110001002-0010
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।