২৮০ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) গোটা মানবতার জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই আপনাকে আমি প্রেরণ করেছি। কুরআনুল করীমে যে সকল আয়াতে ইয়াহুদী, খ্রিস্টান, মুশরিক, পৌন্তলিক তথা জিন-ইনসানকে যতবার দাওয়াত দেয়া হয়েছে তার সংখ্যা গণনাও এক কষ্টকর কাজ। বস্তুত এটা এক সুস্পষ্ট ও দ্র্থহীন ইসলামী 'আকীদা যার জন্য স্বতন্ত্র প্রমাণ পেশ করার কোন প্রয়োজন নেই। রসূলুল্লাহ্সাল্লাল্লাহ 'আল্লায়হি ওয়া সাল্লামের দাওয়াত ও তাবলীগের ঘটনাবলী এবং বিভিন্ন দেশ ও দেশনেতার নামে দূত ও পত্র প্রেরণের ইতিহাস আমাদের সামনে রয়েছে, রয়েছে ইয়াহুদী, খ্রিস্টান ও অগ্নিপূজকদের বিরুদ্ধে লাগাতার জিহাদের সুদীর্ঘ ইতিহাস। সর্বোপরি রয়েছে মহাগ্রন্থ আল-কুরআন যা কিতাবীদের প্রতি ঈমানের আহ্বানসন্থলিত আয়াতে আয়াতে ভরপুর। এরপর কেমন করে এ কথা বলা চলে যে, আরব ছাড়া অন্য কোন জাতির প্রতি প্রেরিত রাসূল হওয়ার দাবী রাসূল নিজেও করেন নি?১ অন্যত্র তিনি লিখেছেন ৪ আরো কয়েকগুণ দলীল ও যুক্তি-প্রমাণ আমরা পেশ করতে পারি যা দ্র্থহীনভাবে প্রমাণ করে যে, খ্স্টানসহ সকল আহলে কিতাবের প্রতি নবীরূপে প্রেরিত হওয়ার ঘোষণা স্বয়ং রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি তাদের দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ করেছেন। সর্বোপরি উম্মতকেও দাওয়াত দিয়েছেন ও জিহাদের এ ধারা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। নবীর তিরোধানের পর সনদবিহীন ও ভিত্তিহীনভাবে উম্মত এ কাজ নিজে থেকে শুরু করেনি যেমন করেছে হযরত 'ঈসার পর তীর নামধারী অনুসারীরা । কেননা নবীজীর ওফাতের পর তার শরীয়তে বিন্দুমাত্র সংযোজন, সংশোধন ও পরিবর্তনের অধিকার কারো নেই । মুসলমানদের “আকীদা এই যে, আল্লাহ্ ও তার রসূল যা হালাল বা হারাম করেছেন তাই শুধু হালাল বা হারাম হতে পারে এবং আল্লাহ্ ও আল্লাহ্র রাসূল যা অনুমোদন করেছেন তাই শুধু শরীয়তের মর্যাদা পেতে পারে ।২ শী'আ মতবাদ খণ্ডন আহলে সুন্নতের 'আকীদা-বিশ্বাস এবং খোলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে কেরামের পবিত্রতা ও মর্যাদা রক্ষার উদ্দেশ্যে শী'আবাদের বিরুদ্ধে ইমাম ইবনে তায়মিয়া (র) বিভিন্ন সময় শক্ত হাতে কলম ধরেছেন । তবে শী'আবাদের বিরুদ্ধে ২১৩) ২528411 (9৫ ০৯৪১ ৬ ২2১4) 25541 0৮১এনামে একটি ্বতত্ত রন্থও তিনি লিখেছিলেন । আলোচ্য গ্রন্থ রচনার প্রেক্ষাপট এই যে, শী'আ ১. আল-জওয়াব, খ. ১, পৃ. ১১৫-১১৬ : ২. আল-জওয়াব পৃ. ১১৭-১৮ //-2110001002-0010
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।