২৭৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) তার উন্মত পূর্ববর্তী উম্মতের তুলনায় অধিকতর বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বের অধিকারী এবং মুহাম্মদী শরীয়তের আহকাম ও বিধানসমূহ অধিক উপযোগী ও কল্যাপ্রসু। প্রকৃতপক্ষে নবুওয়তে মুহাম্মদী অন্বীকার করা সকল নবীর নবুওয়ত অস্বীকার করারই নামান্তর । কেননা তখন পূর্ববর্তী কোন নবুওয়তের সত্যতা প্রমাণ করাই দুঃসাধ্য হয়ে পড়বে । ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন, নবুওয়তে মুহাম্মদী সত্যতা অস্বীকার করে অন্যান্য নবীর নবুওয়ত প্রমাণ করতে চাওয়ার অর্থ হলো কোন শান্ত্রের দ্বিতীয় সারির শান্ত্রবিদদের পাণ্ডিত্য ও প্রজ্ঞা মেনে নিয়ে উক্ত শাস্ত্রের স্থপতি ও আদিগুরুর শান্জ্ঞান ও শ্রেষ্ঠত্ব অস্বীকার করে বসা। এ প্রসঙ্গে ইমাম সাহেব কয়েকটি আকর্ষণীয় উদাহরণ টেনে বলেন 8 এর অর্থ এই যে, কেউ বলল, (ইমাম আবৃ হানীফার ছাত্র এবং হানাফী 'ফিকহের বিন্যাস ও গ্ন্থনাকারী) যুফার ও ইবনুল কাসিম, মুযানী উচু দরের ফকীহ হলেও আবূ হানীফা, শাফিঈ ও মালিকের কোন ফিকাহ জ্ঞান ছিল না, কিংবা আখফাশ, ইবনুল আনবারী ও মুবাররাদ বিশিষ্ট আরবী ব্যাকরণবিদ ছিলেন, তবে খলীল, সীবাওয়ায়হ ও ফাররা ব্যাকরণের কিছুই জানতেন না। কিংবা মলকি ও মাসীহী প্রমুখ চিকিৎসা গ্রন্থ প্রণেতাদের তুলনায় বুকরাত ও জালিনুস চিকিৎসা শাস্ত্রের উল্লেখযোগ্য কোন ব্যক্তিত্ব নন। কিংবা দাউদ, সুলায়মান, য়ামলিখা, আকুস, দানিয়েল তো পয়গম্বর ছিলেন, কিন্তু মুহাম্মদ ইবন'আবদুল্লাহ নবী ছিলেন না; সেক্ষেত্রে শেষের স্ববিরোধী দাবীটি আগের গুলোর চেয়েও হাস্যকর হবে। সুতরাং হযরত মূসা ও “ঈসা (আ)-কে আল্লাহ্র রাসূল এবং তাওরাত ও ইঞ্জীলকে আসমানী কিতাব স্বীকার করে নিয়ে যে নরাধম মুহাম্মদ সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লামের নবুওয়তকে অস্বীকার করবে এবং ত্যাল-কুরআনের অমর্যাদা করবে, তাকে বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছু বলার উপায় থাকবে না । আল-কুরআন ও অন্যান্য আসমানী কিতাব যিনি অধ্যয়ন করেন, মুহাম্মদী নবুওয়তের প্রমাণ ও নিদর্শনসমূহ এবং পূর্ববর্তী নবুওয়তগুলোর প্রমাণ ও নিদর্শনসমূহ যার সামনে রয়েছে, সর্বোপরি মুহাম্মদী শরীয়ত ও অন্যান্য শরীয়তের মাঝে তুলনা করার মত বিচার শক্তি যার রয়েছে এ বক্তব্যের সাথে তিনি অবশ্যই একমত হবেন।১ শরীয়তে মুহাম্মদীর সার্বজনীনতা 'আল-জওয়াবের' শুরদতে ইমাম ইবনে তায়মিয়া (র) খ্রিস্টানদের বহুল আলোচিত যে দাবীটি উল্লেখ করেছেন সে সম্পর্কেও কিছু বলা উচিত মনে হয়। খ্রিস্টানদের দাবী এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম মরু ১. আল-জওয়াব, খ. ১. পূ. ১৮১। /-211000102-0010
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।