সংখ্ামী সাধকদের ইতিহাস ২৭৭ বিবরণগুলো পূর্ণাঙ্গ ও সর্বাংগীনরূপে কুরআন ও সুন্নাহ্য় পুনঃবিবৃত হয়েছে। তদুপরি এমন কিছু বিষয়ের বিবরণও তাতে এসেছে যা পূর্ববর্তী কিতাবসমূহে ছিল না। দয়া, মায়া, ন্যায়বিচার ও উত্তম কর্মের সুফল সংক্রান্ত বিবরণ আরো মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী আঙ্গিকে এবং আরো সংযোজিত হয়ে শরীয়তে মুহাম্মদীতে এসেছে। ইসলামের “ইবাদত ব্যবস্থার সাথে অন্যান্য জাতির ইবাদত ব্যবস্থার তুলনা করলে “আকল ও প্রজ্ঞার অধিকারী সকলকেই এ সত্য স্বীকার করতে হবে যে, ইসলামী “ইবাদত ব্যবস্থাই শ্রেষ্ঠ ব্যবস্থা। শাস্তি নীতিসহ শরীয়তের যাবতীয় আহকাম ও বিধানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ।১ প্রসংগক্রমে ইবাদত সম্পর্কে অন্যান্য জাতি ও ধর্মের দৃষ্টিভঙ্গী আলোচনার পর ইসলামী ইবাদতের উদ্দেশ্য, তাৎপর্য, কল্যাণ ও সুফল সম্পর্কেও তিনি অত্যন্ত সারগর্ভ ও প্রজ্ঞাপূর্ণ আলোচনা পেশ করেছেন২ এবং প্রমাণ করে দেখিয়েছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামই ছিলেন ন্যায় ও সত্যের এবং জ্ঞান ও গুণের আদর্শ মানব । তার পবিত্র সানিধ্যপ্রাপ্ত সাহাবা-ই কিরাম ও খোলাফায়ে রাশেদীন নিজেদের ব্যক্তি জীবনে, শাসন ক্ষেত্রে, খেলাফত পরিচালনায় এবং মানুষের সাথে আচার-আচরণে ইনসাফ ও সততার এবং ন্যায় ও ধার্মিকতার এমন সব উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার বিন্দুমাত্র নজীর দুনিয়ার অন্য কোন জাতির ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না।৩ নবুওয়তে বিশ্বাসী মাত্রেরই মুহাম্মদী নবুওয়তের স্বীকৃতি প্রদান অপরিহার্য ইমাম ইবনে তায়মিয়া (র) অত্যন্ত যুক্তিসমৃদ্ধ ভাষায় দাবী করেছেন যে, নবুওয়তের হাকীকত ও প্রকৃতি এবং এর প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা সম্পর্কে সচেতন ব্যক্তির পক্ষে-তা যে নবীর অনুসারীই তিনি হোন-মুহাম্মদী নবুওয়তকে অস্বীকার করার কোন উপায় নেই। কেননা যে সকল প্রমাণ ও নিদর্শনের সাহায্যে পূর্ববর্তী নবুওয়তসমূহের সত্যতা প্রমাণ করা হয় সেগুলোর সাহায্যে নবুওয়তে মুহান্মদীর সত্যতা আরো সহজেই প্রমাণ করা জন্তব। যেমন, পূর্ববর্তী নবুওয়তসমূহের সত্যতা প্রমাণের জন্য মু'জিযা পেশ করা হলে আমরা বলব, পূর্ববর্তী নবীদের মু'জিযার তুলনায় রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলায়হি ওয়াসাল্লামের মু'জিযাসমূহ অধিক মহিমান্বিত ও নূরপূর্ণ। তদুপরি সেগুলো এমন নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত বর্ণনাসূত্র দ্বারা প্রমাণিত যা পূর্ববরতীদের মু'জিযার ক্ষেত্রে অনুপস্থিত। তদ্ধপ তার ওপর অবতীর্ণ কুরআন অন্যান্য আসমানী কিতাবের চেয়ে পূর্ণাঙ্গ এবং ১. আল-জওয়াব, পৃ. ১০৪-১১০। ২. আল-জওয়াব, খণ্ড ৪. পৃ. ১১৯ আস-81000010,2-০010,
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।