২৭৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের সুমহান সানিধ্য ও সংস্পর্শ থেকেই এগুলো তারা লাভ করেছিল। কেননা তার পূর্বে অন্য কোন কিতাব ও নবীর তারা অনুসারী ছিল না। ফলে আলো ও নূরের অন্য কোন উৎস থেকে তারা বিন্দুমাত্র আলো লাভ করেনি। তীর নবুওয়তের 'মিশকাত' ও দীপাধার থেকেই তারা আলো পেয়ে ছিল। পক্ষান্তরে হযরত “ঈসা (আ) এসেছিলেন পূর্ববর্তী তাওাতী শরীয়তের সম্পূরকরূপে। সুতরাং হযরত “ঈসা (আ)-এর অনুসারীদের জ্ঞান ও প্রজ্ঞা এবং গুণ ও গরিমার কিছু অংশ এসেছে তাওরাত ও যবূর থেকে, কিছু অংশ এসেছে হযরত “ঈসা (আ) ও অন্যান্য নবীর শিক্ষা থেকে, আর বাদবাকীটুকু এসেছে 'হাওয়ারী' শিষ্যদের পরবর্তী যুগের দার্শনিকদের জ্ঞান ও প্রজ্ঞা থেকে। পক্ষান্তরে এই উম্মতের জন্য নবী করীম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের পূর্বে কোন কিতাব ও নবীর অস্তিত্ব ছিল না; বরং তাদের অধিকাংশইতো হযরত মূসা, “ঈসা ও দাউদ (আ)-এর ওপর এবং তাদের কিতাবসমূহের ওপর ঈমান-ই এনেছে তার মাধ্যমে । নবুওয়তে মুহাম্মদীই তাদের নির্দেশ দিয়েছে সকল নবী ও কিতাবের ওপর ঈমান আনার এবং নবীদের মঝে পার্থক্য না করার ।১ শরীয়তে মুহাম্মদীর অলৌকিকতা শরীয়তে মুহাম্মদীর পূর্ণাঙ্গতা ও সর্বাংগীনতার আলোচনা প্রসংগে ইমাম সাহেব লিখেছেন £ রসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের শরীয়তই হলো পূর্ণাঙ্গ শরীয়ত । কেননা 'আকল ও বুদ্ধির বিচারে যা উত্তম ও নির্ভুল এ শরীয়তে তার সবগুলোই বিদ্যমান। তদ্রপ “আকল ও বুদ্ধির বিচারে যা ঘৃণিত ও বর্জনীয় এ শরীয়াতের তার সবগুলোই বর্জিত । এমন কোন নির্দেশ আমাদের রসূল সো) দিয়ে যাননি যে সম্পর্কে আজ বলা যেতে পারে যে, এ নির্দেশ না দিলেই ভাল হতো। এমন কোন নিষেধও তিনি জারি করে যাননি যে সম্পর্কে আজ বলা যেতে পারে যে, এ নিষেধাজ্ঞা না হলেই ভালো হতো। যাবতীয় উত্তম ও পবিত্র জিনিস তিনি হালাল করে গেছেন, অথচ (স্থান, কাল ও পাত্রগত কারণে) পূর্ববর্তী শরীয়তে কিছু হালাল জিনিসও হারাম ছিল। তদ্রুপ যাবতীয় ঘৃণিত ও নাপাক জিনিস তিনি হারাম করে গেছেন অথচ পূর্ববর্তী শরীয়তে সেগুলোর কিছু কিছু হালাল ছিল। দুনিয়ার সকল জাতি ও ধর্মের উত্তম ও সুন্দর জিনিসগুলো মুহাম্মদী শরীয়তে বিদ্যমান রয়েছে। আল্লাহ্, ফিরিশতা ও আখেরাত সম্পর্কে তাওরাত, ইঞ্জীল ও যব্রের ২. আল-জওয়াব, খ. ৪. পৃ. ৮২। আস-21700010,2-০010,
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।