আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্ামী সাধকদের ইতিহাস ২৭৫ 'ইল্ম ও প্রজ্ঞা এবং জীবন ও চারিত্র্যের শুচিতা ও পবিভ্রতাও তার নবৃওয়াতের একটি মুজিযা। এমন কি উম্মতের নেককার লোকদের কারামতসমূহও তার নবুওয়তের মু'জিযা বলে গণ্য হবে।৯ মু'জিযারূপে উম্মতে মুহাম্মদীর উত্থান ও ইসলামী বিপ্রব পবিত্র নবী জীবনের এক মনোজ্ঞ সার-সংক্ষেপ পেশ করার পর যা পড়লে হৃদয়ের গভীরে এ বিশ্বাস অবশ্যই বদ্ধমূল হয় যে, নিঃসন্দেহে তিনি আল্লাহ্‌র প্রেরিত সত্য রাসূল। ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন ঃ ইসলামের দা'ওয়াত গোটা আরবভূমিতে ছড়িয়ে পড়ল। এর পূর্বে প্রতিমা পূজা, গণক ও জ্যোতিষীদের কথায় বিশ্বাস, স্রষ্টাকে অস্বীকার, সৃষ্টির দাসত্ব, হিংসা, হানাহানি ও রক্তপাত ইত্যাদি হাজারো শির্ক, অনাচার ও পাপাচারে সারা আরব নিমজ্জিত ছিল। আখেরাত তথা মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের কোন ধারণা ছিল না মানুষের । মুর্খতার জীধারে নিমজ্জিত এ জাতিই নবী করীম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের নূরানী শিক্ষার বরকতে হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ ধার্মিক, চরিত্রবান। খৃষ্টানরা সিরিয়াতে সাহাবা-ই কিরামকে দেখে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠল, “স্বীকার করতেই হয় যে, হযরত 'ঈসার শিষ্যরা এঁদের চেয়ে উত্তম ছিলেন না।” এঁরা হলেন নববী 'ইল্ম ও “আমলের উজ্জলতম প্রতীক যা গোটা পৃথিবীতে আলো ও দীস্তি ছড়িয়েছে। এদের মুকাবিলায় অন্যান্য জাতির কীর্তিমান পুরুষদের দেখো; যে কোন চক্ষুম্মান ব্যক্তি উভয়ের মাঝে আসমান-যমীন তফাত অনুভব করতে পারবেন ।২ সকল গুণ-গরিমায় তার উম্মত অন্যান্য উম্মতের তুলনায় শীর্ষতম স্থানের অধিকারী । দুনিয়ার অন্যান্য জাতির জ্ঞান ও প্রজ্ঞার সাথে এ উম্মতের জ্ঞান ও প্রজ্ঞার তুলনা করা হলে নিঃসন্দেহে এ উন্মতের শ্রেষ্ঠতু প্রমাণিত হবে। তদ্ধপ ইবাদত ও ধার্মিকতা এবং আল্লাহ-প্রেম ও আনুগত্যের ক্ষেত্রে এ উম্মতের সাথে অন্যান্য উম্মতের তুলনা করা হলে সুস্পষ্ট প্রমাণিত হয় যে, এ উম্মতই শ্রেষ্ঠ ধার্মিক, শ্রেষ্ঠ প্রেমিক ৷ অনুরূপভাবে আল্লাহ্‌র রাস্তায় ত্যাগ ও কুরবানী, বীরত্ব ও সাহসিকতা এবং বিপদে ধৈর্য ও সবর ইত্যাদির ক্ষেত্রে তুলনা করা হলেও এ উম্মতের পাল্লাই হবে ভারি । বদান্যতা ও উদারতা, নিঃস্বার্থপরতা ও আত্মত্যাগ তথা চারিত্রিক মাহাত্ম্য ও নৈতিক পবিত্রতার সকল ক্ষেত্রেই এ উম্মতই শ্রেষ্ঠ, এ উম্মতই অনন্য । বলা বাহুল্য যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ ১. আল-জওয়াব, খ. ৪. পৃ. ৮৬-৯৫, পৃ. ৮৭-৮৬। ১. আল-জওয়াব, ৪ খ.. পৃ. ১৮১। দ/-2110001002-0010

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।