২৭৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম পূর্ববর্তী নবীদের দীন ও নবুওয়তের সত্যতার ঘোষণা দান করেছেন এবং তাদের নাম ও মর্যাদা তুলে ধরেছেন। বস্তুত তার দাওয়াত ও মেহনতের কল্যাণেই বড় বড় জাতি হযরত মূসা ও “ঈসা (আ)সহ সকল নবীর উপর ঈমান এনেছে। তার মাধ্যম ছাড়া এটা কিছুতেই সম্ভব হতো না। কেননা যে ক'জন নবীর নামের সাথে কিতাবীদের পরিচয় ছিল তাঁদের নবুওয়ত ও মর্যাদার ব্যাপারে তারা একমত ছিল না। হযরত দাউদ ও সুলায়মান (আ)-সহ বিভিন্ন নবীর প্রতি বিভিন্ন দল দোষারোপ করত । আর হযরত হুদ, সালিহ, শু'আয়ব (আ) ও অন্যান্য নবীর তো নাম পর্যন্ত তাদের জানা ছিল না।৯ নবুওয়তের দলীল ও মু*জিযাসমূহ অতঃপর ইমাম ইবনে তায়মিয়া (র) নবী করীম সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লামের মু'জিযা সম্পর্কে সুবিস্তৃত ও সারগর্ভ আলোচনা করেছেন এবং স্বভাব মাফিক এত অধিক তথ্য-উপকরণ একত্র করেছেন যা এক সাথে অন্য কোথাও পাওয়া সহজ নয়।২ আলোচনার শুরুতে ইমাম সাহেব মু'জিযার সংজ্ঞা ও প্রকৃতি এবং মু'জিযার সত্যতা প্রমাণের উপায় সম্পর্কে কালামশান্ত্ীয় বহু মৌলিক ও সৃষ্ষৰ তথ্য তুলে ধরেছেন। ইমাম সাহেবের আলোচনা কিন্তু শুধু সীরাত ও কালাম শান্তর গ্রন্থের মশহুর মু'জিযাগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয়নি; বরং সংশ্লিষ্ট আলোচনার বৃত্তকে সম্প্রসারিত করে রাসূলের গোটা জীবন ও চরিত্রকেই তিনি মু'জিযারূপে পেশ করেছেন এবং সীরাত ও শামায়েলের খুবই আকর্ষণীয় সার-সংক্ষেপ তুলে ধরেছেন। বস্তুত মুহাম্মদ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের পবিত্র জীবন ও চরিত্রই হচ্ছে নরুওয়তের মুহাম্মদীর সর্বশ্রেষ্ঠ দলীল ও মু'জিযা। প্রচলিত ধারার পরিবর্তে মু'জিযার গপ্তিকে ব্যাপ্ত ও সম্প্রসারিত করে তিনি লিখেছেন ৪ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সীরাত, চরিত্র, বাণী ও কর্ম তথা জীবনের প্রতিটি আচরণ ও উচ্চারণ একেকটি জীবন্ত মু'জিযা। তার উপর অবতীর্ণ শরীয়তও একটি স্বতন্ত্র মু'জিযা। তদ্রপ উম্মতের সমষ্টিগত ১. দেখুন আল-জওয়াব, খ. ৪. পৃ. ১৬, পৃ. ৮৬-৯৫, পৃ. ৭৮-৮৬। ২. আল-জওয়াব, খ. ৪. পৃ. ৬৬. ২২৪1 /দ/-211000102-0010
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।