আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখামী সাধকদের ইতিহাস ২৭৩ দিয়ে তাদের “আকীদা ও বিশ্বাসের বিশদ ব্যাখ্যা ও পর্যালোচনাও পেশ করেছেন। প্রসঙ্গক্রমে ইমাম তায়মিয়া (র) নও-মুসলিম মনীষী হাসান বিন আয্যুব-এর সেই সুদীর্ঘ প্রবন্ধটিও গ্রন্থবদ্ধ করেছেন যাতে প্রবন্ধকার তার ইসলাম গ্রহণের কারণসমূহ তুলে ধরে ইসলামের শ্রেষ্ঠত্‌ প্রমাণ করেছেন। প্রবন্ধটি অত্যন্ত তথ্যবহুল ও সারগর্ভ। তাওরাত ও অন্যান্য আসমানী কিতাবে শেষ নবীর সুসংবাদ উপরিউক্ত আলোচনা শেষে ইমাম ইবনে তায়মিয়া (র) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের শুভাগমন ও নবুওয়ত সম্পর্কিত আসমানী কিতাবের সুসংবাদ ও ভবিষ্যদ্বাণীগুলোর দিকে নজর দিয়েছেন এবং ব্যাপকতা ও সার্বিকতার উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিষয়ের খুঁটিনাটি সকল বাণী, তথ্য ও উপকরণ একত্র করেছেন যা অন্য কোন কিতাবে পাওয়া দুফর। প্রতিটি সুসংবাদ ও ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যা ছুলচেরা বিশ্লেষণের মাধ্যমে এটাও তিনি প্রমাণ করেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের ক্ষেত্রেই শুধু এগুলো প্রযোজ্য । যেমন যোহন লিখিত সুসমাচারে হযরত “ঈসা (আ)-এর নিম্নোক্ত বাণী বর্ণিত হয়েছে ঃ জগতের অধিপতি আসছেন। তখন আমার কিছুই থাকবে না।" ইমাম ইবনে তায়মিয়া (র) একথা দ্বারা প্রমাণ করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামই হলেন হযরত "ঈসা (আ)-এর ভবিষ্যদ্বাণীর একমাত্র লক্ষ্য। তিনি বলেন ৪ কেননা এটা সর্বন্বীকৃত ও সন্দেহাতীত সত্য যে, হযরত “ঈসা (আ)-এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামই একমাত্র মানব যার জাগতিক ও আধ্যাত্মিক সাম্রাজ্য গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের দেহ ও হৃদয় তার অনুগত ছিল। জীবদ্দশায় ও পরবর্তীতে, যুগে যুগে, পূর্ব-পশ্চিম সর্বত্র মানুষের বাহ্যিক ও আত্মিক সর্বপ্রকার আনুগত্য তিনি লাভ করেছেন। জীবদ্দশায় বাদশাহদের বাহ্যিক আনুগত্য করা হলেও মৃত্যুর পর তাদের প্রতি কারোরই আনুগত্য থাকে না। কেননা যে আনুগত্যের সাথে আখেরাতের পাওয়া না-পাওয়ার সম্পর্ক নেই সে আনুগত্যের ব্যাপারে পৃথিবীর কোন ধর্মের অনুসারীর আকর্ষণ নেই। কিন্তু নবীদের আনুগত্যের বৈশিষ্ট্য এই যে, তার সাথে রয়েছে আখিরাতের শাস্তি ও পুরস্কার এবং আশা ও ভীতির সম্পর্ক । সাধক (২য়)-১৮ /দ-2110001002-0010

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।