আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৭২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) বুদ্ধির গঞ্ভিবহির্ভুত বিষয়গুলোকেও তারা সেই মানদণ্ডে যাচাই করতে লাগল। এমন কি স্থুল সত্য এবং নবীদের সুস্পষ্ট বক্তব্যকে পর্যন্ত তারা উপেক্ষা করে গেল। বলা বাহুল্য যে, 'আকল ও বুদ্ধির প্রতি এটা সুবিচার ছিল না মোটেই। পক্ষান্তরে অন্যদল বুদ্ধিজাত সুস্পষ্ট বিষয়গুলোকেও প্রত্যাখ্যান করল এবং কল্পনাপ্রসূত 'শ্রবণজাত' ও “স্থুল' প্রমাণসমূহ আকড়ে পড়ে থাকল । বলা বাহুল্য যে, এটাও ছিল চরম সীমা লংঘন। আমাদের মনে রাখতে হবে যে, দু'টি সত্য সর্বদা পরস্পর সমর্থক ও সহগামী হয়, পরস্পরবিরোধী হয় না কখনো । পক্ষান্তরে বাতিল ও অসত্য স্বভাবতই স্ববিরোধী এবং পরস্পরবিরোধী হয়। নবী-বিরোধীদের সম্পর্কে আল্রাহ ইরশাদ করেন, ৩4৮5 ১৮৪ 481৯৯ ০৯৪ ৮৪15 এ১৭। ০১ ০০০০।১ - এও শপথ বহু পথ বিশিষ্ট আকাশের! তোমরা তো পরস্পর-বিরোধী কথায় লিপ্ত । যে ব্যক্তি সত্য্রষ্ট সেই তা (কুরআন) পরিত্যাগ করে। দূরাযরিয়াতঃ ৭-৯-৯ আয়াত; বন্তুত সুস্থ 'আকল ও বিচার-বুদ্ধি দ্বারা প্রমাণিত সত্য কোন এশীবাণী কিংবা নির্ভুল স্থুল অনুভবের বিরোধী হতে পারে না। তদ্ধুপ বিশুদ্ধ ও প্রমাণোত্রীর্ণ এশী-বাণী দ্বারা প্রতিষ্ঠিত সত্য “আকল কিংবা স্থূল অনুভবের প্রতিকূল হতে পারে না। অনুরূপভাবে নির্ভুল অনুভবের শক্তি দ্বারা প্রমাণিত সত্যও 'আকল ও নকল কর্তৃক প্রত্যাখ্যাত হতে পারে না।১ ইসলাম ও খ্রিস্টবাদের মাঝে এখানেই পার্থক্য । ইসলামে 'আকল ও নকল তথা যুক্তি ও উক্তির মাঝে রয়েছে পূর্ণ সংগতি । এখানে যুক্তি ও বুদ্ধি-উর্ধ্ব অদৃশ্য সত্যসমূহ অবশ্যই রয়েছে। কিন্তু তা যুক্তির পরিপন্থী নয় মোটেও । পক্ষান্তরে খৃন্টবাদের বহু বিধান ও বিশ্বাসই যে যুক্তি পরিপন্থী, খ্রিস্টান ধর্মবেত্তারাও তা স্বীকার করে থাকেন । তবে তারা বলেন যে, এগুলো হচ্ছে বুদ্ধি উর্ধধ স্তরের বিষয় । চোখ বুজে সেগুলো মেনে নেওয়াই আমাদের কর্ম। তাওহীদ ও হযরত “ঈসার মানবত্ে বিশ্বাসী খ্রিস্টান দল ইমাম ইবনে তায়মিয়া (র)-র আরেকটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় প্রচেষ্টা এই যে, যে সকল খ্রিস্টান পাদ্রী ও ধর্মনেতা আল্লাহ্‌র তাওহীদ ও একতে এবং হযরত "ঈসা আ)-র রিসালাত ও মানবতে বিশ্বাসী ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে খ্রিস্টান জগতে বিশেষ জনপ্রিয়তা পাননি, আলোচ্য গ্রন্থে তিনি তাদের পরিচয় ও বক্তব্য তুলে ধরেছেন। সেই সাথে খ্রিস্ট ধর্মের দল-উপদলগুলোর বিস্তারিত তালিকা ১. আল-জওয়াব, খ. ২. পৃ. ৩১২. খ- ৩. পৃ. ৩। আস-21000010,2-০010,

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।