আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্াামী সাধকদের ইতিহাস ২৯ অবশ্য জাহির বায়বার্স ও তার স্থলাভিষিক্ত সুলতানগণ এ ব্যাপারে চেষ্টা করতেন যাতে সাম্রাজ্যের আইন-কানুন, বিধি-বিধান ও তাদের কার্যাবলী তৎকালীন 'উলামায়ে কিরামের দ্বারা সত্যায়িত ও সমর্থিত হয়। তারা “উলামায়ে কিরামের তুষ্টি ও পরামর্শের ভিত্তিতে কাজ করতে যথাসাধ্য চেষ্টা পেতেন। এমনও হয়েছে, “উলামায়ে কিরাম সুলতানের নতুন কোন পদক্ষেপ কিংবা আইনের কঠোরভাবে বিরোধিতা করেছেন, তক্ষুনি সুলতান তা মুলতবী করে দিয়েছেন। একবার জাহির বায়বার্স মিসর ও সিরিয়ার সমস্ত জমিদারী ও জায়গীর রান্ত্ীয় কর্তৃতবাধীনে নিয়ে আসতে চাইলেন । ইমাম নববী (র) এর প্রবল বিরোধিতা করেন। এতে বায়বার্স তার অসন্তোষ প্রকাশ করেন এবং এজন্য ইমাম নববী (র)-কে দামিশূক ছেড়ে চলে যেতে হয়। তথাপিও এর এতটুকু প্রভাব পড়েছিল, ভূমি ব্যবস্থার সাবেক পদ্ধতিই বহাল থাকে এবং বায়বার্স কোনরূপ সংস্কার সাধনে বার্থ হন। সাম্রাজ্যের এই ব্যবস্থাপনা উত্তরাধিকার (মৌরসী) নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু কার্যত হচ্ছিল ঠিক তার উল্টো। যা হচ্ছিল তাও কোন ইসলামী ভিত্তির ওপর নয় এবং এ নীতির ভিত্তি এও নয় যে, ইসলামের রূহ তার নির্ভরযোগ্য ও বিশুদ্ধ রীতির দাবী যে, আমীর (নেতা) ব্যক্তিগত যোগ্যতা দ্বারা অভিষিক্ত হবেন এবং তিনি মুসলিম উম্মাহর আস্থা অর্জন করবেন, বরং এজন্য যে, মামলুক (দাস) বংশের ভিন্তিই স্থাপিত হয়েছিল ব্যক্তিগত চেষ্টা ও সংশ্বাম-সাধনা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যক্তিগত কর্মদক্ষতার ওপর এবং এ সাম্রাজোর এটাই মেযাজে পরিণত হয়ে গিয়েছিল, যিনি সর্বাধিক শক্তিশালী ও সাহসী বীরপুরুম হবেন তিনিই ক্ষমতার বাগডোর স্থহস্তে গ্রহণ করবেন। আয়্যুবী সাত্রাজোর ক্রীতদাসগণ নিজেদের ব্যক্তিগত প্রয়াস ও সাহস বলে স্বীয় প্রভুদের সাম্রাজ্য দখল করেছিলেন। এ ধারা শেষাবধি অব্যাহত ছিল । এদের সকলেই নিজ নিজ সন্তানদেরকে সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকার নিযুক্ত করে যাবার চেষ্টা করতেন। কিন্তু তাদের ক্রীতদাসদের ভেতর যিনি সবচেয়ে বেশী সাহসী ও উদ্যমী হতেন, তিনি তাকে সরিয়ে দিয়ে নিজেই সিংহাসনে উপবেশন করতেন। সিংহাসন ও শাহী মুকুট লাভের এ সব সন্তাবনা উৎসাহী ও উদ্যমী পুরুষদেরকে ভাগ্য পরীক্ষায় উৎসাহী করে তুলেছিল এবং সিংহাসন লাভের জন্য তাদের ভেতর অধিকাংশ সময় সংঘর্ষ ও শক্তি পরীক্ষা হতে থাকত। এ সময় তাতারী কিংবা ফিরিঙ্গীদের আক্রমণ দেখা দিতেই তারা অধিকাংশ ক্ষেত্রেই এক /দ/-2110001003-001

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।