২৭০ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) সম্পর্কে বিশেষভাবে প্রমাণিত হতে পারে যে, আল্লাহ্র সত্তায় একীভূত ও প্রবিষ্ট হওয়ার গুণ তার ছিল। তীর বৈশিষ্ট্য অতটুকুই যা আল-কুরআনে আল্লাহ্ পাক ইরশাদ করেছেন ঃ ০৭) 0৪]। 454145441৬০ ১৪ ৩৪ 1 ৮০৪০ ডে৯৮০1। ৪ - 4১১ 0১১১০৭ বস্তুত পূর্ববর্তী সকল আসমানী সহীফা এবং নবীদের যাবতীয় ভবিষ্যদ্বাণী আলোচ্য আয়াতের বক্তব্যের সাথে পূর্ণ সংগতিপূর্ণ এবং পরস্পরের সমর্থক। যে সকল শব্দ দ্বারা খ্রিস্টানরা হযরত “ঈসা (আ)-এর ঈশ্বরতু প্রমাণ করে থাকে এবং আব্বিয়া 'আলায়হিমু'স-সালামের উক্তি দ্বারা প্রতিষ্ঠিত করতে চায় সেগুলো হযরত ঈসা (আ) ছাড়া অন্যদের সম্পর্কেও ব্যবহৃত হয়েছে। সুতরাং সে সবের সাহায্যে তার ঈশ্বরত্ প্রমাণ করা ভিত্তিহীন। 'পুত্র ও প্রভু" শব্দ দু'টি যেমন হযরত “ঈসা (আ)-র মত অন্যদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে তেমনি পবিত্রাত্মার প্রতিষ্ঠা, ঈশ্বরের প্রকাশ ও প্রবিষ্টতার কথা হযরত “ঈসা (আ)-র মত অন্যদের ক্ষেত্রেও বলা হয়েছে। অথচ সেই সুবাদে তারা কেউ তো ঈশ্বর হতে পারলেন না।১ খ্রিষ্টান ধর্মবেত্তারা মাঝে মধ্যে শ্লোক-নির্ভর আলোচনা থেকে সরে এসে রূপ ও বিভৃতিত্রয় এবং প্রবিষ্ট ও একীভূত হওয়া সম্পর্কে যুক্তিকেন্দ্রিক আলোচনার অবতারণা করেন এবং গোটা বিষয়টাকে সৃফীবাদী ও দার্শনিক রূপ দান করেন। তাই ইমাম ইবনে তায়মিয়া (র)-ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়ে বিশদ আলোচনা করেছেন। আর দর্শন যেহেতু তীর প্রিয়তম বিষয় এবং কালামশান্ত্র, আকায়েদ ও 'আদি সত্তার একতৃ' ইত্যাদি জটিল দার্শনিক আলোচনায় বারবার তাকে প্রবৃত্ত হতে 'হয়েছে, তাই এখানেও তিনি হাত খুলে লিখেছেন এবং অকাট্য যুক্তি-প্রমাণের অবতারণা করে দেখিয়েছেন যে, ত্রিতৃবাদ 'আকল ও যুক্তির সম্পূর্ণ বিরোধী স্বকপোলকল্পিত এক আকীদা ও দর্শন যার সাথে সত্যের দূরতম সম্পর্কও নেই।২ আকল ও যুক্তিবিরোধী কথা 'আকল ও যুক্তির আলোকে বিচার-বিশ্রেষণের মাধ্যমে ত্রিত্ববাদের দুর্বোধ্যতা, অন্তসারশৃন্যতা ও অযৌক্তিকতা তুলে ধরা হলে খ্রিস্টান ধর্মবেস্তারা ঘুরে ফিরে আবার বাইবেলীয় শ্লোকের আশ্রয় গ্রহণ করেন এবং বলতে শুরু করেন যে, কি করা যাবে, আসমানী কিতাবে এভাবেই বর্ণিত হয়েছে। 'আকীদা ১. আল-জওয়াব, ২ খু. পৃ. ১৮৯-১৯০। ২. আল-জওয়াব, ৩য় খ.+ পৃ- ১১৯, ১৯০-১৯১, ২১৫ । /দ/-2110001002-0010
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।