সামী সাধকদের ইতিহাস ২৬৯ এমনকি তোমাদের ধর্মপ্রস্থের 'পুত্র ও পবিত্রাত্বা' শব্দ হযরত "ঈসা (আ) ছাড়া অন্যদের জন্যও ব্যবহৃত হয়েছে। শিষ্যদের সূত্রে তোমরা নিজেরাই তো বর্ণনা করো যে, হযরত ঈসা তাদের বলেছেন, আল্লাহ্ আমার ও তোমাদের পিতা এবং আমার ও তোমাদের উপাস্য । তোমাদের কথা মতেই শিষ্যরা আরো বলেছেন যে, পবিত্রাত্মা তাদের মাঝেও প্রবিষ্ট হয় । তোমাদের হাতে তাওরাতের যে অনুলিপি আছে তাতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে, “সদাপ্রভূ মুসাকে বললেন, ফেরাউনের কাছে যাও এবং তাকে বল £ প্রতিপালক বলেছেন, ইস্রায়েল আমার পুত্র, আমার প্রথমজাত । আমার "ইবাদত করার জন্য আমার পুত্রকে ছেড়ে দাও। নইলে আমি তোমার পুত্রকে, তোমার প্রথম জাতকে হত্যা করব। ফেরাউন সে নির্দেশ অমান্য করায় সদাপ্রভূ সিংহাসনে উপবিষ্ট ফেরাউনের প্রথম জাত পুত্র এবং ফেরাউনের স্বজাতির সমস্ত প্রথম জাত পুত্রকে হত্যা করলেন। এমন কি তাদের পশুকুলের প্রথম জাতগুলোকেও হত্যা করলেন।” দেখ, তাওরাতে সকল ইসরাঈলীকে আল্লাহ্র পুত্র ও প্রথমজাত বলা হয়েছে এবং মিসরীয়দের পুত্রদেরকেও ফেরাউনের পুত্র বলা হয়েছে। শুধু কি তাই, পশুকুলের প্রথম জাত শাবকগুলোকেও পশুর মালিকদের পুত্র বলা হয়েছে ।১ অনুরূপভাবে গীত-সংহিতায় আছে, “তুমি আমার পুত্র, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে দান করব ।” বাইবেলে হযরত ঈসা (আ) বলেছেন, “আমি আমার ও তোমাদের পিতা এবং আমার ও তোমাদের উপাস্যের নিকট যাচ্ছি।” তিনি আরো বলেছেন £ প্রার্থনা কালে তোমরা বলো, হে আমাদের স্বর্স্থিত পিতা! অমুক অমুক দানে আমাদের ধন্য কর। তদ্বাপ পবিত্রাতথা প্রবিষ্ট হওয়ার বিষয়টি হযরত 'ঈসা (আ) ছাড়া অন্যদের ক্ষেত্রেও উল্লিখিত হয়েছে ।২ মোটকথা, অকাট্য যুক্তি-প্রমাণের আলোকে তিনি দেখিয়েছেন যে, যে সকল শব্ঘযোগে খ্িস্টধর্মে হযরত 'ঈসার পুত্রতু, প্রবিষ্টতা ও ঈশ্বরত্ব সহ বিভিন্ন 'আকীদা-বিশ্বাসের অনুপ্রবেশ ঘটেছে সেগুলো ইঞ্জীল-তাওরাতের বহু স্থানে 'ঈসা (আ) ছাড়া অন্যদের জন্যও ব্যবহৃত হয়েছে। তাই এটা প্রমাণিত সত্য যে, শব্দগুলোর অর্থ রূপক । অতঃপর ইমাম সাহেব সিদ্ধান্ত টেনে লিখেছেন $ মোটকথা, তাওরাত, ইঞ্জীল ও যবুরসহ কোন আসমানী কিতাবে কিংবা কোন নবীর ভবিষ্যদ্বাণীতেই এমন কোন কথা নেই যাতে হযরত “ঈসা (আ) ১. বাইবেলের বর্তমান বাংলা অনুবাদে অবশ্য কিঞ্চিত পরিবর্তন করা হয়েছে। অনুবাদক । ২. আল-জওয়াব. ৩ খ.. পৃ. ১৮৫-১৮৬। //-211000102-0010
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।