আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৬৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) যে, নবীরা আল্লাহ্‌র বিশেষ কোন রূপ বা বিভূতি অর্থে পুত্র শব্দটি ব্যবহার করেছেন কিংবা এ কথা বলেছেন যে, আল্লাহ্‌ স্বয়ং তার একটি রূপ বা বিভৃতিকে জন্ম দিয়েছেন এবং জন্ম সূত্রে তার কোন-পুত্র রয়েছে। সুতরাং “পিতা, পুত্র ও পবিত্রাত্বার নামে মানুষের বায় 'আত (বাস্তিন্ব) গ্রহণ করো।” এ ধরনের কোন বাণী “ঈসা-(আ) থেকে বর্ণিত হয়ে থাকলেও আল্লাহ্‌র অনাদি কোন রূপ ও বিভূতি দ্বারা পুত্র শব্দের ব্যাখ্যা করা হযরত “ঈসা (আ)-এর নামে অপবাদ আরোপ ছাড়া কিছু নয়। কেননা তার ভাষায় পুত্র শব্দের এ অর্থ ছিল না। তদ্রুপ 'রূহুল-কুদস্‌" ও পবিত্রাত্মা শব্দটি নবীদের পরিভাষায় আল্লাহ্‌র প্রাণবাচক কোন রূপ বা বিভূতি অর্থে কখনো ব্যবহৃত হয়নি। তাদের পরিভাষায়, পবিত্রাত্মা হচ্ছেন সেই “ম্বগীয় সত্তা' যা আল্লাহ্‌ তার নির্বাচিত বান্দা তথা নবীদের উপর নাযিল করতেন এবং তার মাধ্যমে তাদের মদদ করতেন।১ খ্রিষ্টানদের সরাসরি সম্বোধন করে অন্যত্র তিনি লিখেছেন ৪ তোমাদের গোমরাহীর কারণ এই যে, নবীদের কথার সুনির্দিষ্ট ও সুস্পষ্ট অর্থ উপেক্ষা করে এমন সব দুর্বোধ্য ব্যাখ্যা তোমরা দিয়েছ যা তাদের কথা থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই প্রকাশ পায় না। সুনির্দিষ্ট অর্থের পরিবর্তে দুর্বোধ্য অর্থ গ্রহণ করে বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যাখ্যার পিছনে তোমরা পড়েছ। তা না করে নবীদের কথার সরল অর্থই যদি তোমরা আকড়ে ধরতে তাহলে এমনভাবে বিভ্রান্ত হতে না। কেননা নবীদের বক্তব্যে 'পুত্র' শব্দটি যতখানে এসেছে খোদার রূপ বা বিভূতি অর্থে কোথাও ব্যবহৃত হয়নি; বরং আল্লাহ্‌র প্রিয় ও পসন্দনীয় ব্যক্তি অর্থেই ব্যবহৃত হয়েছে। তদ্রুপ পবিত্রাত্মা শব্দটিও বিশেষ রূপ বা বিভৃতি অর্থে ব্যবহৃত হয়নি, ওয়াহী ও ফিরিশতা অর্থে ব্যবহৃত হয়েছে। অথচ এ সরল ও স্বাভাবিক অর্থ বাদ দিয়ে এমন অর্থ তোমরা গ্রহণ করেছ যা শব্দ থেকে কোনক্রমেই প্রকাশ পায় না।২ ব্যাপক ও সাধারণ ক্ষেত্রে “পুত্র ও পবিত্রাত্বা” শব্দ দু"টির ব্যবহার অতঃপর ইমাম সাহেব বাইবেল ও তাওরাতের বিভিন্ন শোক উদ্ধৃত করে প্রমাণ করেছেন যে, পুত্র ও পবিভ্রাত্বা শব্দ দু'টি হযরত “ঈসা (আ)-এর জন্য বিশিষ্ট নয়; বরং অন্যদের জন্যও তা দেদার ব্যবহৃত হয়েছে। তিনি লিখেছেন ৪ ১. আল-জওয়াব, ৩য় খণ্ড, পৃ. ১৮১-১৮২। ২. আল-জওয়াব, ৩ খু. পৃ. ১৫৫। /দ/-2110001002-0010

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।