আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ২৬৫ কুরআনুল করীমের শব্দ ও অর্থ রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম থেকে নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত সূত্র-পরম্পরায় চলে আসছে। সুন্নাহর ক্ষেত্রেও রয়েছেও অনুরূপ নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত সূত্র-পরম্পরা । সেই সাথে মুসলমানদের নিকট রয়েছে তাদের প্রিয় নবীর ঘটনাবহুল জীবন-বৃত্তান্ত যার সত্যতা বিভিন্ন সূত্রে সুপ্রমাণিত। যথা ঃ উম্মাহর সর্বসম্মত স্বীকৃতি, সেগুলোর ওপর আমলের ধারাবাহিকতা ইত্যাদি। কুরআন মুসলমানদের সিনায় সংরক্ষিত আছে এবং এই সংরক্ষণ ব্যবস্থা কোন লিখিত অনুলিপির ওপর নির্ভরশীল নয়। সুতরাং আল্লাহ্‌ না করুন, কুরআনের সকল অনুলিপি বিলুপ্ত হয়ে গেলেও কুরআন সংরক্ষণে তার বিন্দুমাত্র প্রভাব পড়বে না। পক্ষান্তরে বাইবেলের অনুলিপিগুলো বিলুপ্ত হলে তাদের কাছে বিকল্প কোন সংরক্ষণ ব্যবস্থা নেই। কেননা তাদের কাছে শব্দসমূহের নিরবচ্ছিন্ন কোন সৃূত্র-পরম্পরা নেই। দু'একজন বাইবেল-হাফেজ, তাদের ওপর নির্ভর করার কোন উপায় নেই। এজন্যই নবুওয়ত যুগের পর থেকে তাদের কিতাবে (শব্দ ও অর্থগত দিক থেকে) বরাবর পরিবর্তন ও বিকৃতি চলে আসছে। আর এজন্যই মুসলমানদের ন্যায় সূত্র-পরম্পরা রক্ষা করার প্রচলন তারা করেনি। সৃত্র-বিশ্রেষণ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য মুসলমানরা গড়ে তুলেছেন রিজাল-শান্ত্রের বিশাল ভাণ্ডার, যার কোন অস্তিত্ব নেই তাদের ইতিহাসে ।১ ইজীলের পরিবর্তন ও বিকৃতি ইমাম ইবনে তায়মিয়া (র) সম্পর্কে প্রচলিত ধারণা হলো, ইঞজীল ও তাওরাতের শব্দগত পরিবর্তন সংক্রান্ত দাবীর তিনি সমর্থক নন। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। প্রকৃত ব্যাপার এই, শব্দগত পরিবর্তনের দাবী সমর্থন করা সত্বেও অর্থগত বিকৃতির ওপরই তিনি অধিক জোর দিয়েছেন। এ কৌশল অবলম্বনের কারণ বর্ণনা করে আল-জওয়াব গ্রন্থে তিনি নিজেই বলেছেন, ইয়াহুদী ও খ্রিস্টান পণ্ডিতেরাও যেহেতু অর্থগত পরিবর্তন ও বিকৃতি স্বীকার করে নিয়েছেন, সেহেতু এটাকে ভিত্তি করেই তাদের বিরুদ্ধে আমাদের বিতর্কে নামা উচিত। তার ভাষায় ৪ ১৮৯1১ ১৫৭1১ ০০78০ ১ ২১০15511 তন ৩। ২৪৮5513 (60০৮ ৪455253৯১৯০ | ৯৯১ এ ০53 2 451 ১১১৩৪ ৪৫ ০4৪]। 1১১৮6৮১1১০৩ ৮১১৯০ও ১. আল-জওয়াব, খ, ১, পৃ. ৩৭৬ আস-8100001,2-০010,

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।