আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৬৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) করেছেন, হযরত “ঈসা (আ)-এর বাণী ও জীবন-বৃত্তান্তের তারা সবটুকু নয়, বরং আংশিক সংকলন করেছেন মাত্র। দুই, তিন বা চার জনের বর্ণনায় ভুল হওয়ার যথেষ্ট আশংকা আছে, বিশেষত খোদ হযরত “ঈসা (আ) সংক্রান্ত তথ্যের ক্ষেত্রেও তারা ভুল করেছেন, এমন কি কে ক্রসবিদ্ধ হয়েছেন তাও আজ স্পষ্ট নয়। ইঞ্জীলের মত তাওরাতের সত্যতা সম্পর্কেও প্রশ্ন তুলে তিনি লিখেছেন £ তাওরাতের সংকলন ও বর্ণনাতেও সূত্র-বিচ্ছিন্নতা ঘটেছে। কেননা ইয়াহুদীদের বর্ণনা মুতাবিক বায়তুল মুকাদ্দাস ধ্বংসের পর নির্বাসিত বনী ইসরাইলীদের মধ্যে আযর নামক এক ব্যক্তি তাওরাত লিপিবদ্ধ করেছিলেন । তিনি নবী ছিলেন কিনা সে সম্পর্কে ইয়াহুদীদের দ্বিমত রয়েছে। তবে তাদের দাবী মতে উক্ত অনুলিপিকে অন্য একটি প্রাচীন অনুলিপির সাথে মিলিয়ে দেখা হয়েছিল। কারো মতে মরকোতে পাওয়া একটি অনুলিপি আনিয়ে তার সাথে মিলিয়ে দেখা হয়েছিল। এর মাধ্যমে যে সত্যটি সুস্পষ্ট হয়ে ওঠে তা এই যে, (বর্ণনার সূত্রগত দিক থেকে) তাওরাতের (বিষয় ও) শব্দসমূহ সন্দেহাতীত নয় এবং ক্ষেত্র বিশেষ ভুলের আশংকাও উড়িয়ে দেবার মত-নয়। কেননা দু'চারজন লোক যে কিতাব সংকলন করেন, মিলিয়ে দেখেন এবং সংরক্ষণ করেন তাতে ভুল হওয়াই স্বাভাবিক ।২ তাই ইমাম ইবনে তায়মিয়া (র)-র সিদ্ধান্ত হলো £ হযরত 'ঈসা (আ) থেকে ইঞ্জীলের শব্দসমূহের নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত কোন সূত্র-পরম্পরা ক্রিস্টানদের হাতে নেই। তদ্দপ খ্রিস্ট ধর্মের বর্তমান 'আকীদা-বিশ্বাসগুলোও নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত সূত্র দ্বারা প্রমাণিত নয়। ইয়াহ্দীদের অবস্থাও অভিন্ন । তাদের কাছেও তাওরাতের শব্দ ও নবীদের ভবিষ্যদ্বাণীসমূহের কোন নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত সূত্র নেই যেমনটি রয়েছে কুরআন ও আহকামে শরীয়তের ক্ষেত্রে মুসলমানদের হাতে । বিশিষ্ট ও সাধারণ সকলেরই তা জানা আছে।৩ কুরআন, ইঞ্জীল ও তাওরাতের মাঝে পার্থকা করে ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন $ ১. আল-জওয়াব, খ. ২, পৃ. ১০। ২. আল-জওয়াব, ৩, প্রাগুক্ত, খ. ১, ৩৭২। /-2110001003-001

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।