আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্ামী সাধকদের ইতিহাস ২৬৩ অস্তিত্ব নেই। তদ্রুপ আল্লাহর কোন রূপ ও বিভূতিকে পিতা, পুত্র বা পবিত্রাত্বা নামে অভিহিত করারও কোন প্রমাণ নেই, প্রমাণ নেই এমন ধারণারও যে, খোদার এক পুত্র আছেন যিনি খোদা এবং খোদা থেকে সৃষ্ট, যিনি পিতার মূল সত্তা থেকে অভিন্ন এবং খোদা যেমন স্রষ্টা তেমনি একজন অরষ্টা। অনুরূপ শিরক ও কুফরীভিত্তিক অন্যান্য “আকীদা ও বিশ্বাসও কোন নবী থেকে বর্ণিত নয়।১ ইঞ্জীল বা সুসমাচারসমূহের স্বরূপ মুসলিম পণ্ডিতদের আরেকটি ভুল হল, ইঞ্জীলকে তারা কুরআন ও অন্যান্য আসমানী কিতাবের সমপর্যায়ে ধরে আলোচনায় নেমেছেন। বলা বাহুল্য, পাদ্রীদের অপপ্রচার ও নতুন নিয়মের ইতিহাস সম্পর্কে অজ্ঞতাই হলো এ ধরনের মৌলিক বিভ্রান্তির উৎস। ইমাম ইবনে তায়মিয়া (র) কিন্তু ইঞ্জীলকে তার প্রাপ্য মর্যাদাই দিয়েছেন। তাঁর মতে, ইঞ্জীলের সুসমাচার চতুষ্টয়ের ধর্মীয় মর্যাদা সীরাত ও হাদীস গ্রন্থগুলোর চেয়ে কোন অংশেই বেশী নয়। তিনি বলেন £ উপরিউক্ত সুসমাচার চতুষ্টয়ের বর্ণনাকারীরা হযরত “ঈসা (আ)-এর বাণী ও বক্তব্য, শিক্ষা ও কর্ম এবং বিভিন্ন মু'জিযা ও অলৌকিক ঘটনা সংকলন করেছেন মাত্র, এমন কি তাদের স্বীকৃতি মতে হযরত “ঈসা (আ) সম্পর্কে তাদের দেখা ও শোনার সবটুকুও তারা গ্রন্থবদ্ধ করেনি। সুতরাং আমাদের নবীজীর বাণী ও কর্মের বর্ণনাসম্থলিত হাদীস ও সীরাত গ্রন্থ যেমন কুরআনের সমতুল্য নয়, তেমনি সুসমাচার সংকলকদের সংকলনসমূহও আসমানী কিতাবের সমতুল্য নয় বরং সুসমাচারগুলো বড় জোর সীরাত ও হাদীস খরন্থগুলোর অনুরূপ মর্যাদাই শুধু দাবী করতে পারে ।২ অন্যত্র তিনি লিখেছেন ৪ খ্রিস্টানদের হাতে ইঞ্জীল নামে এখন যে কিতাব আছে তা তাদের স্বীকারোক্তি মতেই হযরত “ঈসা (আ)-এর লেখা নয়, এমন কি তার আদেশেও লেখা হয়নি, বরং উর্ধ্বাকাশে অন্তর্ধানের পর তীর প্রত্যক্ষ শিষ্য মথি ও যোহন এবং পরোক্ষ শিষ্য মার্ক ও লুক লিখেছেন । তদুপরি' এত অধিক সংখ্যক লোক সেগুলো ধারণ ও সংরক্ষণ করেনি যাতে (বর্ণনার সূত্রগত দিক থেকে) তা সন্দেহাতীত বলে ধরা যেতে পারে। এছাড়া সংকলকগণ নিজেরাই স্বীকার ১, আল-জওয়াব, খণ্ড. ৩. পৃষ্টা ১৩৪ । ১. আল-জওয়াব, খণ্ড ২, পু. ১০। /-2110001002-0010

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।