আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৬২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) অন্যত্র লিখেছেন 8 নবীদের তাওহীদবাদী ধর্ম ও মুশরিকদের প্রতিমাবাদী ধর্ম । এ দু'টি (সম্পূর্ণ বিপরীতমুখী) ধর্মের মিশ্রণে খ্রিস্ট ধর্মের অনুসারীরা তৃতীয় একটি ধর্মের গোড়া পত্তন করল। এ নতুন ধর্মের কিছু অংশ হলো নবীদের থেকে প্রাপ্ত শিক্ষা আর বাকী অংশ হলো মুশরিকদের কাছ থেকে সংক্রামিত 'আকীদা ও বিশ্বাস। এভাবে তাদের হাতেই +১.। বা 'ত্রি-সত্তা' শব্দটির সৃষ্টি হয়। নবীদের বাণী ও বক্তব্যে এ উদ্ভট ধারণার চিহ্ুমাত্র খুঁজে পাওয়া যায় না। অনুরূপভাবে তারা আকৃতি ও কায়াবিশিষ্ট প্রতিমার স্থলে নিরাকার ও কায়াহীন প্রতিমা সৃষ্টি করে নিল। সেই সাথে চাদ, সূর্য ও তারকামুখী হয়ে নামায পড়া এবং বসন্তকালীন রোযা রাখার প্রচলন ঘটাল, যাতে শরীয়তের সাথে প্রকৃতির একটা যোগসূত্র সৃষ্টি হয়। বর্তমান খ্রি্টধর্ম কনস্টান্টাইনের আমলে গড়া আরো এক ধাপ এগিয়ে ইমাম ইবনে তায়মিয়া (র) দাবী করেন, খ্রিস্ট ধর্মের প্রথম যুগে পলের হাতেই এ ধর্মটির প্রাথমিক পরিবর্তন ও বিকৃতি ঘটেছিল। দ্বিতীয় বড় ধরনের পরিবর্তন ও বিকৃতি ঘটেছে চতুর্থ শৃতকের সুপ্রসিদ্ধ রোমক সম্রাট কনস্টান্টাইনের আমলে । তিনি ছিলেন প্রথম খ্রিস্টান রাষ্ট্রশক্তির স্থপতি । ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন 8 পোপ ও ধর্মনেতাদের হাতে খ্রিস্ট ধর্মের 'আকীদা-বিশ্বাস ও বিধান প্রণয়নের কাজ চলতে থাকে। ক্রমে সম্রাট কনস্টান্টাইনের আমলে তিন শত আঠার জন প্রতিনিধির সম্মেলনে খ্রিস্ট ধর্মের সেই এঁতিহাসিক “আইনপত্র' রচিত হয় এবং বিভিন্ন ফেরকা ও উপদল তা অনুমোদন করে। কিন্তু আরযূসীসহ কিছু সংখ্যক বিরোধী ধর্মনেতা দলীল রচয়িতাদের অভিশম্পাত করে বেরিয়ে আসেন । উক্ত আইনপত্রে এমন সব বিধান স্থান পেয়েছিল যার সাথে আসমানী কিতাবের কোন সম্পর্কই নেই বরং সেগুলো আগাগোড়া সকল আসমানী কিতাব ও জ্ঞান-বুদ্ধির সুস্পষ্ট বিরোধী । অন্যত্র তিনি লিখেছেন $ এই ধর্মীয় সমঝোতা সৃষ্টির ক্ষেত্রে তারা হযরত 'ঈসা (আ)-সহ সকল নবী ও রসূলের পথ ও পন্থা থেকে সরে এসে সম্পূর্ণ নতুন এক *আকীদা ও বিশ্বাস গড়ে তুলেছিল। নবীদের বাণী ও বক্তব্যে সেগুলোর কোন হদিস পাওয়া যায় না। আসমানী কিতাবের কোথাও আল্লাহ্‌র (তিন বা অধিক) রূপ ও বিভৃতির কোন উল্লেখ নেই। আল্লাহ্র কথিত 'গুণত্রয়ের'ও কোন আড০-21000010,2-০010,

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।