২৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) মনসূর কালাউনের পর মিসরের সিংহাসন পুনরায় সুলতান ও হবু সুলতানদের ত্রীড়াক্ষেত্রে পরিণত হয়। শেষাবধি ৭০৯ হিজরীতে মনসুর কালাউনের পুত্র আল-মালিকু'ন-নাসির মুহাম্মদ ইবুন কালাউন তৃতীয়বারের মত শাসন ক্ষমতা হাতে নেন এবং ৩২ বছর পর্যন্ত সাগ্রাজ্যের সংহতি বজায় থাকে । আল-মালিকু'ন -নাসিরই ছিলেন ইমাম ইবনে তায়মিয়ার সমসাময়িক যার সঙ্গে তার সংস্কার ও পুনর্জাগরণমূলক ইতিহাসের সম্পর্ক রয়েছে। এই সুলতান ছিলেন অনেকটা সুলতান জাহির বায়বার্স-এর স্থলাভিষিক্ত, অনেক গুণের ক্ষেত্রে তার সাক্ষাত নমুনা এবং পিতা মনসুর কালাউনের জীবন্ত স্থৃতি। তার শাসনামলে মুসলিম সাত্রাজো এঁক্য ও শক্তির সঞ্চার হয়। তিনি তার খ্যাতিমান পূর্বসূরীদের ন্যায় তাতারীদের বিরুদ্ধে শানদার ও গৌরবোজ্জ্বল বিজয় লাভ করেন এবং মুসলিম রাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠিত করেন ॥ এই গোটা সময়ে ইরাক, ইরান, ও খুরাসান বা-দস্তর তাতারীদের নিয়নত্রণাধীনে থাকে এবং বাগদাদ তখন পর্যন্ত মুসলমানরা ফিরে পায়নি যতদিন না এর শাসক তাতারীরা নিজেরাই মুসলমান হয়ে গেছে। মিসরের আব্বাসী খলীফা নিজে সৈন্য পরিচালনা করেছেন এবং সুলতান জাহির বায়বার্স অনেকবারই বাগদাদ পুনর্দখলের চেষ্টা চালিয়েছেন। কিন্তু তিনি সাফল্য লাভে সক্ষম হন নি। মামলুক সুলতানদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কেবল মিসর, সুদান, সিরিয়া ও হেজাযই ছিল অন্তর্ভূত্ত । সাম্রাজ্যের রীতিনীতি ইসলামই ছিল মামলুক সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম। সুলতান, সরকারী কর্মকর্তা ও রাষ্ট্রের সদসাবৃন্দ ইসলামকে ভালবাসতেন । ধর্মের প্রতি তাঁরা ছিলেন সহানুভূতিশীল । কাষী, ইমাম, শায়খুল ইসলাম ও ধর্মীয় পদাধিকারী ব্যক্তিদেরকে, যথানিয়মে নিযুক্ত করা হত। ন্যায়পাল বিভাগ («এ ৯.) প্রতিষ্ঠিত ছিল। কাযীর ফয়সালাই ছিল চূড়ান্ত এবং তা মান্য করা ছিল বাধ্যতামূলক । মাদরাসাগুলোতে স্বাধীনভাবে ধর্মীয় শিক্ষা চলত। কিন্তু এত কিছু সঞ্ডেও সাগ্রাজের গোরা ব্যবস্থাপনার মূল চালিকা শক্তি ছিলেন সুলতান নিজে ও তার আস্থাভাজন উযীর ও সাগ্রাজ্যের সদস্যবৃন্দ ও তাদের নিয়োজিত কর্ণকতা ও তাদের ইচ্ছা-অভিরুচি ও সিদ্ধান্তই ছিল সাম্রাজোর আইন ও কানন। ইপলামা আইনের প্রচলন ও ঘোষণার পরিধি তাদের বিস্তৃত সাগ্রাজের মোটের ওপর সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রীয় রীতিনীতি ও ব্যবস্থাপনা আধা-ফৌজী তথা আদা সামারক ছিল, যার বিধিবদ্ধ ও বিন্যন্ত কোন সংবিধান ছিল না, ছিল না কোন শির্দারিত ও সুনির্দিষ্ট রীতিনীতি কিংবা ছিল না কোন পরামর্শ সভা (মজলিসে শূরা)। /দ/-2110001003-001
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।