সংঘ্ামী সাধকদের ইতিহাস ২৬১ ইমাম ইবনে তায়মিয়া (র)-র বিতর্ক বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে এটিই হচ্ছে সবচে" নয ও প্রশান্ত গ্রন্থ। আর এই একটিমাত্র গ্রন্থই কর্মবীর 'আলিম, মুজাহিদ, ইমাম ও অমর চিন্তানায়কদের পুণ্য তালিকার শীর্ষে তার স্থান লাভের জন্য যথেষ্ট ।৯ এখন আমরা বিভিন্ন উদ্ধৃতির সাহায্যে আলোচ্য গ্রন্থের এমন সার-সংক্ষেপ পেশ করব যাতে ইমাম সাহেবের চিন্তা ও গবেষণার সারমর্ম পাঠক হৃদয়ংগম করতে পারেন। খস্ট ধর্মে রোমীয় প্রতিমা পূজার অনুপ্রবেশ যে সকল মুসলিম লেখক গবেষক খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কলম ধরেছেন তাদের অধিকাংশ খোদ খ্িষ্ট ধর্মের ইতিহাস সম্পর্কেই ছিলেন বেখবর। ফলে খরি্ট ধর্মকে তারা মৌলিকভাবে "ঈসা (আ)-এর ওপর অবতীর্ণ আসমানী ধর্ম বলে ভুল করে বসেছিলেন। এভাবে খ্রিস্ট ধর্ম তাদের চোখে এমন মর্যাদা লাভ করেছিল যা তার মোটেই প্রাপ্য ছিল না। পক্ষান্তরে খ্রিষ্ট ধর্মের ইতিহাস, ক্রমবিকাশ ও বিবর্তনের ওপর ইমাম ইবনে তায়মিয়া (র)-র গভীর দৃষ্টি থাকার কারণে এ সত্য তার অজানা ছিল না যে, খ্রিস্ট ধর্ম হযরত 'ঈসা (আ)-এর শিক্ষা ও শ্রীক-রোমকদের শিরকী “আকীদা- বিশ্বাস ও প্রতিমা-তত্তের জগাখিচুড়ি ছাড়া আর কিছু নয়। এই স্বচ্ছ ইতিহাস জ্ঞানের কারণেই সমসাময়িক খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে অন্য সমালোচকদের তুলনায় এমন নিভীক সাহসিকতার সাথে কলম ধরা তার পক্ষে সম্ভব হয়েছিল । তিনি লিখেছেন £ রোমক ও খ্রীক জাতি প্রতিমাপূজক মুশরিক ছিল। উর্ধ্ব জাগতিক ও অধঃজাগতিক প্রতিমা-প্রতিকৃতির তারা পূজা করত। হযরত 'ঈসা (আ) তাদের কাছে আল্লাহ্র বাণী পৌছানোর দায়িত্ দিয়ে শিষ্যদেরকে সেসব দেশে পাঠালেন । শিষ্যদের অনেকে “ঈসা (আ)-এর জীবদ্দশাতেই নির্দেশিত এলাকায় চলে গিয়েছিলেন । আবার কেউ কেউ গিয়েছিলেন উরধ্বাকাশে তার অন্তর্ধানের পর। প্রেরিত শিষ্যরা মূর্তিপূজকদেরকে আল্লাহ্র পথে ডাকলেন। সে ডাকে সাড়া দিয়ে কিছু কিছু লোক আল্লাহ্র ধর্ম গ্রহণ করল এবং বেশ কিছুদিন সত্যের পথে অবিচল থাকল । পরে শয়তান তাদের কারো কারো অন্তরে হযরত ঈসা (আ)-এর দীনকে বিকৃত করার মন্ত্রণা দিল। এদের হাতেই হযরত “ঈসা (আ)-এর শিক্ষা মুশরিকদের “আকীদা-বিশ্বাসের সংমিশ্রণে এক নতুন ধর্মের গোড়া পত্তন হলো ।২ 7 জলভজাব বন, পৃষ্ঠা ১৮। ১. ইবনে তায়মিয়া, পৃ- ৫৯৯। //-2110001002-0010
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।