সংখ্রামী সাধকদের ইতিহাস ২৫৭ স্থবিরতা দেখা দিল যে, মুসলিম মেধা সৃষ্টিধর্মী কাজ ছেড়ে দিয়ে উচ্ছিষ্ট ভোজনে মেতে উঠল। দর্শন ও যুক্তিবাদীদের অবস্থাও ভিন্ন ছিল না। পূর্বসূরীদের রচনা ও গবেষণা কর্মের ব্যাখ্যা ও ভাষ্য দানই তাদের দৃষ্টিতে ছিল শ্রেষ্ঠ কৃতিত্ব । ফলে বুদ্ধিনির্ভর শাস্ত্র পরিণত হলো উদ্ৃতিনির্ভর শাস্ত্রে পূর্বসূরীদের ভাব ও বক্তব্য সবচে' কম শব্দে পরিবেশন করতে পারাই ছিল উত্তরসুরিদের জ্ঞানের শেষ দৌড়। মোটকথা, প্রাচ্যের সেই চরম অবক্ষয়ের যুগে দর্শন ও যুক্তিশান্ত্রে ইজতিহাদ ও নব সংযোজন তথা সৃষ্টিধর্মী অবদানের দ্বার রুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ইউরোপের অবস্থা ছিল ভিন্ন। ইবনে সীনা, ইবনে রুশদ প্রমুখ মুসলিম মনীষাদের মাধ্যমে খ্রীক দর্শন ও যুক্তিশান্ত্ের এশ্বর্-ভাগার লাভ করার পর কিছুদিন তারা তা নিয়েই সন্তুষ্ট ছিল। কিন্তু যথাসময়ে স্বাধীন পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা কর্মে তারা ঝাপিয়ে পড়ল। ফলে গ্রীক দর্শন ও যুক্তিশাস্ত্রের চেহারাই পাল্টে গেল। কিয়াস যুক্তি প্রণালী)-এর পরিবর্তে ইস্তিকরা (অনুসন্ধানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রণালী)-এর ওপর যুক্তিবিদ্যার বুনিয়াদ রাখা হলো । সর্বোপরি জীবন যুদ্ধের সাথে প্রায় সম্পর্কহীন অতিপ্রাকৃতিক বিজ্ঞান ও ঈশ্বরতত্বের চেয়ে প্রকৃতি বিজ্ঞানই সর্বাধিক গুরুত্ব পেল। এই চিন্তা-বিপ্রব শুধু কেবল ইউরোপকে নয়, গোটা মানব সভ্যতাকেই বিপুলভাবে প্রভাবিত করল। পক্ষান্তরে আমাদের প্রাচীনপন্থী বুদ্ধিজীবী মহল ও বিদ্যাপীঠগুলো প্রাচ্যের গ্রীক শান্ত্রসেবীদের রচিত ব্যাখ্যা ও টীকা গ্রন্থসমূহ এমনভাবে আকড়ে থাকল যে, চিন্তা-গবেষণার জগতে সেটাই যেন শেষ কথা! এমন পরিবেশে গ্রীক দর্শন ও যুক্তিশান্ত্রে ইমাম ইবনে তায়মিয়া (রে)-র ইজতিহাদ, স্বাধীন সমালোচনা ও বুদ্ধিবৃত্তিক পর্যালোচনা ইতিহাসের গতিপথে নিঃসন্দেহে একটি মাইল ফলকের মর্যাদা লাভ করেছে এবং ইজতিহাদ ও গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সাধক (২য়)-১৭ //-2110001003-0010
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।