আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ২৫৫ সিদ্ধান্ত গ্রহণ প্রণালী)-এর তুলনায় ইসতিকরা তথা সার্বিক অনুসন্ধানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রণালীর শ্রেষ্ঠতৃ দাবী করে তিনি বলেছেন, জ্ঞান ও প্রত্যয় লাভের এটা হচ্ছে সহজ, স্বাভাবিক ও নিরাপদ পন্থা। দর্শন ও যুক্তিশাস্ত্রে নতুন সৃষ্টি ও সংযোজন তখন অসম্ভব মনে করা হতো। কিন্তু উভয় শাস্ত্রে বেশ কিছু নতুন ধারণা ও মতবাদ সংযোজনের মাধ্যমে ইমাম ইবনে তায়মিয়া (র) প্রমাণ করেছেন, মানবরচিত শাস্ত্রে শেষ কথা বলে কিছু নেই। মাওলানা সায়্িদ সুলায়মান নদভী মরহুম 'আর-রাচ্দু 'আলা'ল-মানতিকিয়ীন" গ্রন্থের ভূমিকায় ইমাম সাহেবের এ অনন্য কীর্তি আলোচনা প্রসংগে লিখেছেন $ গভীর মনোযোগ ও অনুসন্ধিৎসা নিয়ে বইটি পড়লে দর্শন ও যুক্তিশান্্র সংক্রান্ত এমন কিছু আলোচনা আপনি পাবেন ইমাম ইবনে তায়মিয়া (র)-র নিজস্ব উদ্ভাবন ও আধুনিক পাশ্চাত্য দার্শনিকদের গবেষণা ও মতবাদের সাথে যেগুলো পূর্ণ সংগতিপূর্ণ। যেমন, মুসলিম যুক্তিবাদীরা এ্যারিস্টটলের অনুকরণে বরাবর দাবী করে এসেছেন, -,515 (বিধি ও সৃত্রসমষ্টি)-ই হলো জ্ঞান ও প্রত্যয় লাভের বুনিয়াদ ,। ১৪২... (অনুসন্ধান প্রশার্লী)ঠনয়। ফলে কোন কোন ইংরেজ লেখক সুপ্রসিদ্ধ ইংরেজ যুক্তিবাদী মিল ৫?)-কেই 'ইসতিক্রা" প্রণালীর আধুনিক যুক্তিবিদ্যার ভিত্তি স্থাপনকারী বলে দাবী করেছেন, অথচ মিল-এর জন্মের কয়েক শ' বছর আগেই ইমাম ইবনে তায়মিয়া (র) ইসতিকরা-এর পক্ষে জোরালো যুক্তি পেশ করে গেছেন। বুদ্ধিজাত জ্ঞানের ক্ষেত্রে অনুকরণ বৈধ নয় ইমাম ইবনে তায়মিয়া (র) অনুভব করলেন, তার বিরোধিতা ও সমালোচনার জবাবে প্রতিপক্ষ হয়ত বলবে, কয়েক প্রজন্মের শ্রেষ্ঠ মেধা ও প্রতিভার সম্মিলিত ও নিরবচ্ছিন্ন সাধনা ও পরিশ্রমের ফলে সুপ্রাচীন গ্রীক শান্তর ক্রমাৰয়ে আজ উৎকর্ষ ও পূর্ণতার এমন পর্যায়ে এসে পৌছেছে, ভুল-ত্রটির আশংকা তাতে নেই বললেই চলে । সুতরাং পরবর্তীদের আপত্তি ও সমালোচনার অর্থ বুদ্ধিবৃত্তিক দুঃসাহস ও সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। কিন্ত ইমাম ইবনে তায়মিয়া (র) এ ধরনের হীনমন্যতাকে প্রশ্রয় দিতে রাজি নন। সুস্পষ্ট ভাষায় তাই তিনি বলে দিয়েছেন, যেহেতু গ্রীকশন্ত্র নিছক বুদ্ধিজাত শান্ত্র এবং যেহেতু ব্যাপক অধ্যয়ন ও চিন্তা-গবেষণাই এগুলোর ভিত্তি, সেহেতু অন্ধ অনুকরণের কোন অবকাশ এখানে নেই । খোদ শাস্ত্রকাররাও তাদের শান্ত্রকে ওহী বা অন্য কোন প্রশী সৃত্রযোগে লোকপ্রাণ্ড বলে দাবী করেন নি। তাদের মতেও আকল ও বুদ্ধিই হচ্ছে আলোচ্য শান্ত্রসমূহের উৎস। সুতরাং দেশ-কাল নির্বিশেষে সকল চিন্তা-নায়কেরই অধিকার আছে সমালোচনার কষ্টি পাথরে //-2110001003-0010

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।