আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৫৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) নবম শতকের স্বভাব-শুদ্ধ “আলিম ও সমালোচক "আল্লামা ইবনে খালদুনের একটি উদ্ধৃতি এখানে পেশ করা আশা করি অসংগত হবে না। কেননা তার উদ্ধতিতেও, একই ভাব ও বক্তব্য বিধৃত হয়েছে। এ থেকে প্রমাণিত হয়, স্বভাবশুদ্ধতার কারণেই দুনিয়ার বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন সময়ের মানুষও অভিন্ন সত্যে উপনীত হতে পারে এবং তাদের চিন্তা-চেতনায় পূর্ণ সাদৃশ্য সৃষ্টি হতে পারে। দেখুন না, ইমাম ইবনে তায়মিয়ার মত "আল্লামা ইবনে খালদুনও 'আকল ও বুদ্ধির সীমাবদ্ধতা ও দীনী ও গায়েবী তত্ব ও সত্য অনুধাবনে আকলের অক্ষমতার কথা কেমন সুন্দরভাবে তুলে ধরেছেন তার এক লেখায় 8 “আকল একটি নির্তৃল নিক্তি। সুতরাং তার সিদ্ধান্তগুলো সুনিশ্চিত সত্য । ভুলের কোন অবকাশ নেই তাতে। কিন্তু এ নিক্তিগুলো তুমি যদি তাওহীদ, আখেরাত, নবুওত এবং আল্লাহ্‌ ও তার সিফাতসহ আকল ও বুদ্ধি-উ্ধ্ষ তত্ব ও সত্যগুলো মাপতে চাও তাহলে হবে তা পণুশ্রম। যেমন, সোনা মাপার নিক্তি দেখে কারো সেটা ভারি পছন্দ হলো আর অমনি তার মগজে সেটা দিয়ে পাথর মাপার আগ্রহ চাপল। আগ্রহের আতিশয্যে একবারও সে ভাবল না ব্যাপারটা কত অসম্ভব! এতে কিন্তু নিক্তির বিশুদ্ধতায় কোন হেরফের হয় না। কেননা সব কিছুরই সামর্থ্যের একটা সীমা আছে। তদ্রূপ 'আকলের কর্মক্ষমতারও একটা সীমা আছে যা সে কোন অবস্থাতেই অতিক্রম করে যেতে পারে না। আল্লাহ্‌র যাত ও সিফাত তথা গুণ ও সত্তাকে 'আকল ঝেষ্টন করতে পারে না। কেননা আকল হচ্ছে আল্লাহ্র বিশাল সৃষ্টি জগতের একটি ক্ষুদ্র কণামাত্র।৯ যুক্তিবাদের বিশদ শাস্ত্রীয় সমালোচনা এবং ইবনে তায়মিয়া (র)-র ইজতিহাদ ও সংযোজন যুক্তিবাদের বিরুদ্ধে কিছু মৌলিক আপত্তি উত্থাপন ও সংক্ষিপ্ত সমালোচনা করেই ইমাম ইবনে তায়মিয়া (র) ক্ষান্ত হননি বরং একজন মুজতাহিদের দৃষ্টিতে গোটা শাস্ত্রের আগাগোড়া বিচার-বিশ্লেষণ ও বিশদ সমালোচনা-পর্যালোচনার এঁতিহাসিক দায়িতৃও তিনি আঞ্জাম দিয়েছেন অত্যন্ত সাহসিকতার সাথে। শাস্ত্রের বহু স্বীকৃত উসূল ও সৃত্রের ভ্রান্তি প্রমাণকল্পে তিনি নিরেট শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত যুক্তিনির্ভর ও সারগর্ভ আলোচনা করেছেন এবং বিভিন্ন সংজ্ঞার খুঁত ও দুর্বলতা তুলে ধরে নিখুঁত ও সর্বাংগীন বিকল্প সংজ্ঞা পেশ করেছেন । সেই সাথে বহু কাষিয়া ও তার বিন্যাস সম্পর্কে দ্বিমত প্রকাশ করেছেন। সর্বোপরি এ্যারিস্টটলীয় যুক্তিবাদের মূল ভিত্তি কিয়াস (যুক্তিভিত্তিক ১. মুকাদ্দিমা ইবনে খালদূন, ৪৭৩ পৃষ্ঠা আস-2100010,2-০010,

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।