সংগ্রামী সাধকদের ইতিহাস ২৫৩ অনুশীলনের ফলে নিশানা পাকা হয় এবং অশ্বারোহণ সহজ হয়। আর যুদ্ধকালীন ছাড়াও মানুষ এগুলো অভ্যাস করে। এটা অবশ্যই মহৎ উদ্দেশ্য ।১ কিন্তু অতি উৎসাহীরা এ শীস্ত্রকে যেভাবে মাধ্যমের পরিবর্তে উদ্দেশ্যের আসনে বসিয়েছে এবং “ইলমের সহায়ক থেকে মূল ইলমের মর্যাদায় আসীন করেছে তাতে অন্তরৃষ্টিসম্পন্ন ও ইনসাফপ্রিয় যে কোন ব্যক্তি দ্বিমত পোষণ করতে বাধ হবে। দীন ও ইলাহ সংক্রান্ত তত্ব ও “সত্য' বর্ণনায় যুক্তিবাদের দৈন্য দর্শন ও যুক্তিবাদ সম্পর্কে গোড়া থেকেই একটি অতিরঞ্জিত মনোভাব কাজ করছে। অর্থাৎ বুদ্ধিজাত 'ইলমের ন্যায় দীন ও ইলাহ সংক্রান্ত 'ইলমের ক্ষেত্রেও শান্ুদ্য়ের নিয়ম ও সূত্রগুলোকেও চূড়ান্ত মানদণ্ডের মর্যাদা দেওয়া হচ্ছে। মুসলিম মনীষীদের এ বুদ্ধিবৃত্তিক পদশ্থলন ইমাম ইবনে তায়মিয়া (র)-র নজর এড়ায় নি। বেশ জোরালো ভাষায় এ আত্মঘাতী মনোভাবের প্রতিবাদ জানিয়ে তিনি বলছেন £ যুক্তিবাদকে বিচারকের মর্যাদা দাও, আপত্তি নেই। কিন্তু একটা নির্দিষ্ট গন্তীতে তাকে অবশ্যই আবদ্ধ রাখতে হবে । দীনী তত্ব ও সত্যকেও উক্ত মানদণ্ডে যাচাই করার অর্থ হলো লোহা ও পাথর মাপার দীড়িপাল্লা দিয়ে সোনা-চাদি মাপার নির্বদ্ধিতা প্রদর্শন । নাকযু'ল-মানতিক গ্রন্থে তিনি লিখেছেন 8 এটাতো স্বীকৃত সত্য যে, কাঠ, সীসা ও পাথর মাপার দীড়িপাল্লা দিয়ে সোনা চাদি মাপা সন্তব নয়। অর্থ ব্যবস্থায় সোনা-চাদির যে মূল্য ও গুরতত্ব, সকল জাগতিক. “ইলমের তুলনায় নবীদের বর্ণিত গায়েবী তত্ব ও সত্যের মূল্য ও গুরুত্ব তার চেয়ে বহু গুণ বেশী । তোমাদের উত্তাবিত যুক্তিবাদ সেগুলোর সত্যাসত্য নির্ধারণের মাপকাঠি হতে পারে না। কেননা এ দীড়িপাল্লায় অজ্ঞতা ও অবিচার উভয় দোষ বিদ্যমান অর্থাৎ দীনী ও গায়েবী বিষয়গুলোর ওজন তথা মর্যাদা ও প্রকৃতি সম্পর্কে যুক্তিবাদীরা সম্পূর্ণ অঙ্ঞ। সুতরাং সেগুলোর হাকীকত বর্ণনা করার যোগ্যতা তাদের নেই। অন্য দিকে সত্য প্রমাণিত হওয়ার পরও তা স্বীকার করে নিতে তারা অভ্যন্ত নয়। সুতরাং তারা অবিচারক, অথচ এ এমন এক সত্য, মানুষের কাছে যার কোন বিকল্প নেই এবং মানব জাতির সৌভাগ্য ও সফলতা যার ওপর নির্ভরশীল ।১ ১. আর-রাদ্দু 'আলা'ল-যানতিকিয়ীন, পূ ২৫৫ ১. নাকযু'ল-মানতিক, প. ১৬৪ /দ-2110001002-0010
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।