সংখ্ামী সাধকদের ইতিহাস ২৪৭ জ্ঞান তার আছে। এ এমন এক মাধ্যম ও উপকরণ যা “সত্যে' উপনীত হওয়ার দুরূহ পথকে সহজ করে দেয় । আর সত্যের নাগাল পাওয়া সাধারণ 'লোকের তো বটেই, অনেক বিশিষ্ট লোকের ভাগ্যেও জোটে না।৯ মুসলিম মনীষীরা খ্ীক যুক্তিশাস্্র কৃতার্থ চিত্তে গ্রহণ করেছিলেন এবং শাস্ত্রে প্রতিটি মূলনীতি, নিয়ম ও সূত্র দ্বারা দারুণভাবে প্রভাবিত ছিলেন। দর্শনশান্ত্রের সমালোচনা ও কাটা-ছেঁড়ার কাজ মাঝে মাঝে বিরতি দিয়ে হলেও কিছু না কিছু চলে আসছিল। কিন্তু আমাদের জানা মতে স্বতন্ত্রভাবে গ্রীক যুক্তিবাদের বুদ্ধিবৃত্তিক সমালোচনা ও বিচার-বিশ্লেষণের প্রয়োজনীয়তা কেউ বড় একটা উপলব্ধি করেন নি। ফলে এ বিষয়ে তথ্যসমৃদ্ধ ও বিশদ আলোচনাপূর্ণ কোন খরন্থের খোজ পাওয়া যায় না। যুক্তিজাত জ্ঞানের মানদণ্ড ইবনে তায়মিয়া (র)-ই প্রথম ব্যক্তি যিনি যুক্তিশান্ত্রকে স্বতন্ত্র বিষয় বস্তু রূপে গ্রহণ করেন এবং স্বাধীন ও সংস্কারমুক্ত মন নিয়ে মুজতাহিদসুলভ সমালোচনা ও বিচার-বিশ্লেষণের দুরূহ দায়িতু আঞ্জাম দেন। এ বিষয়ে তার সংক্ষিপ্ত রচনাকর্ম হলো ৮-১।। ১৯৪১ এবং পূর্ণাংগ ও বিশদ রচনাকর্ম হলো ৩৪৮১৭ ৬০ ১০/।। শেযো গ্রন্থে তিনি একাডেমিক ও শান্্রীয় পর্যায়ে মানতিকের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা২ করে দেখিয়েছেন, মুসলিম মনীষীরা শীস্ত্রটিকে যতটা গুরুত্ব দিয়েছেন এবং যতটা নির্ভুল ও দৃঢ়মূল ধরে নিয়েছেন ততটা এর প্রাপ্য নয়। ইমাম ইবনে তায়মিয়া (র) এ কথা মেনে নিতে মোটেই রাজি নন, যুক্তিবিদ্যাই হচ্ছে আকল ও বুদ্ধিজাত “ইলমসমূহের বিশুদ্ধতার মাপকাঠি এবং নির্ভুল যুক্তি প্রয়োগ, সিদ্ধান্ত আহরণ ও নিশ্চিত জ্ঞান অর্জনের একমাত্র পথ। তিনি বলেন £ যুক্তিবিদ্যাকে এরা আকল ও বুদ্ধিজাত জ্ঞানের মানদণ্ড মনে করে। তাদের মতে ছন্দবিদ্যা যেমন কাব্য বিষয়ের মাপকাঠি, ব্যাকরণশান্ত্র যেমন ভাষাগত বিশুদ্ধতার রক্ষাকবচ এবং জ্যোতির্বিদ্যার যন্ত্রপাতি যেমন নির্ভুল সময় নির্ধারণের মাধ্যম, তেমনি যুক্তিশান্ত্রের নিয়ম ও সৃত্রসমূহ যথাযথ অনুসরণের মাধ্যমেই চিন্তাশক্তিকে চিন্তাগত ভ্রান্তি থেকে রক্ষা করা সম্ভব। ১. তাবীজ ফালাসাফাতি 'ল-ইসলাম, কৃত মুহাম্মদ লুতফী জুমআ, পৃ. ১২০-১২১। ২. সম্প্রতি বইটি মাতবা' কায়্যিমা থেকে ছেপে এসেছে। এর ভূমিকা লিখেছেন মাওলানা সায়াদ সুলায়মান নদভী । বইটির কলেবর ৫৪৫ পৃষ্ঠা শাস্তরবিশারদদের বইটি অবশ্যই পড়া দরকার /-2110001002-0010
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।