আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৪৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 'সংকোচন'। পক্ষান্তরে প্রতিপক্ষের (ঘ্রীক দার্শনিকদের) নীতি হল, নেতিবাচক আলোচনায় তারা সর্বশক্তি ব্যয় করেন, অথচ ইতিবাচক দিকটি আলতোভাবে ছুঁয়ে যান শুধু ।১ সমগ্র জীবনের ওপর শুণাবলী অস্বীকারের প্রভাব সমগ্র গ্রীক গ্রন্থাগার ইমাম ইবনে তায়মিয়া (র)-র বক্তব্যের সত্যতা প্রমাণ করে। সিফাত ও গুণাবলীর না-বাচক আলোচনা গ্রীক দার্শনিকদের কাছে এত অধিক গুরুত্ব পেয়েছে যে, শাব্দিক অর্থেই আল্লাহ একটি নিক্কিয়, অক্ষম ও কাল্পনিক অস্তিত্বে পরিণত হয়েছেন। পক্ষান্তরে আল্লাহ্‌ কে? কী তার গুণাবলী? এ ধরনের ইতিবাচক আলোচনায় তাদের কাছে দু'চারটি অন্তঃসারশূন্য ও দুর্বোধ্য দার্শনিক পরিভাষা ছাড়া কিছুই নেই। ফল এই দীড়িয়েছে যে, আল্লাহ্‌র সাথে শ্রীক দর্শনপূজারীদের প্রেমময় ও প্রাণবন্ত সম্পর্ক গড়ে উঠতে পারেনি কখনো । কেননা এমন সম্পর্কের জন্য আল্লাহর সিফাত ও গুণাবলীর উপস্থিতি একান্ত অপরিহার্য । অথচ দর্শন গৌ ধরেছে সেগুলো অস্বীকার করার। পৃথিবীর গোটা বুদ্ধিবৃত্তিক ইতিহাস প্রমাণ করে, যে সন্তার কর্ম ও গুণাবলী সম্পর্কে মানুষের কোন ধারণা নেই, তার সাথে তার হৃদয় ও আত্মার সম্পর্ক গড়ে উঠতে পারে না কখনো । কোন সত্তার সাথে ভয় ও প্রেম, আশা ও প্রত্যাশা এবং চাওয়া ও পাওয়ার সম্পর্কের জন্য সিফাত ও গুণাবলীর প্রয়োজনীয়তা অনন্বীকার্য, অথচ খ্বীক দর্শনে তা একেবারে অনুপস্থিত। ধর্ম ও মানব চরিত্র বিষয়ক ইতিহাসবিদদের মতে এ কারণেই আল্লাহ্‌ ও ধর্মের সাথে খ্রীকদের সম্পর্ক ছিল নামমাত্র ও ভাসা ভাসা । তাতে কোন প্রাণ ছিল না, ছিল না গভীর উত্তাপ ও নিবিড় উষ্ণতা । ইমাম ইবনে তায়মিয়া (র) সত্যই বলেছেন, লক্ষ 'না'-একটি হা-এর সমকক্ষ হতে পারে না। বস্তুত নিছক “নফী' বা 'না'-এর ওপর কখনো ধর্ম ও জীবনের সুউচ্চ ইমারত গড়ে উঠতে পারে না। সম্ভবত এ কারণেই পাশ্চাত্যে গ্রীক দর্শন এবং প্রাচ্যে বৌদ্ধ ধর্ম আল্লাহ্‌র ধারণা ও বিশ্বাসের ওপর একটি আদর্শ মানব সমাজ গড়ে তুলতে মর্মান্তিকভাবে ব্যর্থ হয়েছে। ফলে এ দুই দর্শন দ্বারা প্রভাবিত সমাজের একটিতে মূর্তিপূজা এবং অন্যটিতে নাস্তিকতা এত সন্তর্পণে এমন জাকিয়ে বসতে পেরেছে। কেননা প্রেম ও ইবাদতের স্বভাব চাহিদা ও আবেগের অধিকারী সাধারণ মানুষের মন এমন দর্শনে কিছুতেই সন্তুষ্ট ও তৃপ্ত হাতে পারে না যেখানে সবটুকু মনোযোগ নিয়োজিত হয় বুদ্ধিবৃত্তিক চর্চা ও দর্শন-বিলাসিতায়, যে দর্শনের কোন ভূমিকা নেই হৃদয় ও আত্মাকে প্রেম ও মুহব্বত এবং ভাব ও মা'রিফতের পুষ্টিকর খাদা সরবরাহের ক্ষেত্রে । ১ , পু. ১৫৩ /-2110001002-0010

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।