সংগ্রামী সাধকদের ইতিহাস ২৪৩ এজন্য নয়, কাজ্থিত 'জ্ঞান ও প্রত্যয়'-এর ওপর তা নির্ভরশীল; বরং এ জন্যই যে, এটাই উপরিউক্ত শ্রেণীর মানসিক অবস্থার উপযোগী । কেননা সামান্য মেধার সাধারণ লোকদের জ্ঞাত ও বোধগম্য কোন বিষয় এদের সামনে পেশ করা হলে এরা ধরেই নেয় যে, এটা গুরুত্ব পাওয়ার মত কোন কথা নয় কিংবা এর বুদ্ধিবৃত্তিক কোন মূল্য নেই। স্বভাবগত কারণেই এরা এমন জটিল ও সৃষ্ষ্নযুক্তি-প্রমাণ জানতে চায় যার আনুষঙ্গিক উপাদান হবে দীর্ঘ ও প্রচুর । এদের জন্য অবশ্যই উপরিউক্ত পদ্ধতি প্রয়োগ করতে হবে। যুক্তি প্রয়োগের কুরআনী পদ্ধতি অধিক হৃদয়গ্রাহী ও বিশ্বাস উৎপাদক ইমাম ইবনে তায়মিয়া (র) তার বিভিন্ন রচনায় অকাট্যভাবে প্রমাণ করে দেখিয়েছেন, দীন ও শরীয়তের গায়েবী বিষয়সমূহ প্রমাণ করার ক্ষেত্রে কুরআনের “যুক্তি প্রয়োগ" পদ্ধতি ও বর্ণনাভংগীই বলিষ্ঠতা ও হৃদয়গ্রাহিতার দিক থেকে সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট । তিনি লিখেছেন ঃ ধশ্বরিক বিষয়াবলী প্রমাণের জন্য দর্শন ও কালামশাস্ত্রবিদদের উপস্থাপিত যুক্তি-প্রমাণের তুলনায় কুরআনী যুক্তিগুলোই অধিকতর পুর্ণাংগ, প্রাঞ্জল ও মর্মস্পর্শী । তদুপরি দর্শন ও কালামশাস্ত্রবিদদের বড় বড় ভুল-বিচ্যুতি থেকেও আল্লাহ্র কালাম চিরপবিভ্র।৯ অন্যত্র তিনি লিখেছেন £ আল্লাহ্র রবৃবিয়াত, ইলাহিয়াত, তাওহীদ, আল্লাহ্র *ইল্ম, কুদরত, পুনরুথান ইত্যাদি এঁশী বিষয় প্রমাণ করার জন্য কুরআন যে সকল যুক্তি ও কিয়াস প্রয়োগ করেছে সেগুলোই হচ্ছে সর্বোত্তম 'ইলম এবং মানুষের নফ্স ও আত্মার পূর্ণতা লাভের সর্বোৎকৃষ্ট উপায়।২ আল্লাহর গুণাবলী ও সত্তা সম্পর্কে কুরআন ও দর্শনের মৌলিক পার্থক্য আল্লাহ্র যাত ও সিফাত তথা সত্তা ও গুণের বর্ণনায় কুরআন ও দর্শনের মৌলিক পার্থক্য নির্দেশ করে ইমাম ইবনে তায়মিয়া একটি সৃক্ম তত্ব আলোচনা করেছেন। আল্লাহ্র সিফাত ও গুণাবলীর ক্ষেত্রে কুরআন সর্বদা বিস্তারিত বর্ণনার পথ খ্রহণ করেছে। পক্ষান্তরে নেতিবাচক ক্ষেত্রে শুধু তামছীল বা সাদৃশ্য অস্বীকার করেই ক্ষান্ত হয়েছে। যথা ৪:৮২ ৬ «1.5 ...| এটাই নবীদের পদ্ধতি অর্থাৎ ইতিবাচক ক্ষেত্রে *সম্প্রসারণ' ও নেতিবাচক ক্ষেত্রে ১. আর-রাচ্ছু "আলা ল-মানতিকিয়ীন, পৃ. ৩২১. ২. এ, পৃ. ১৫০। আস-2100001,2-০010,
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।