আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৪২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) ০৮৯10 এটি] ৬ ০৮) বিডিও 4855 চক এশিশহ 1 অনেক চিন্তা-গবেষণা ও পণ্ুশ্রমের পর (সোজা পথে এসে) সে বলল, পানির পরিচয় এই যে, তা পানি। কালামশাস্ত্রীয় যুক্তিমালা বিকল্পহীন নয় ইমাম ইবনে তায়মিয়া (র) মুতাকাল্পিমদের এ অন্তঃসারশূন্য দাবি মেনে নিতে মোটেই রাজি নন এ কারণে যে, আলোচ্য বিষয় ও উদ্দেশ্যগুলো প্রমাণের জন্য মুতাকাল্লিমদের 'প্রমাণীকরণ' পদ্ধতিই একমাত্র পথ, অন্য কোনভাবেই সেগুলো প্রমাণ করা সন্তব নয়। তার মতে, কোন কোন ক্ষেত্রে তাদের 'প্রমাণীকরণ' পদ্ধতি ও উপাদানগুলো নির্ভুল হলেও এ ধারণা অবশ্যই ভুল যে, সেগুলো ছাড়া আর কোন প্রমাণীকরণ পদ্ধতি ও উপাদান নেই। কেননা অধ্যয়ন ও অভিজ্ঞতা থেকে জানা যায়, যে বিষয়ের “ইলম ও জ্ঞান মানুষের জন্য অধিক প্রয়োজন তার পথ ও পন্থা, উপায় ও উপকরণও সেই অনুপাতে আল্লাহ পাক সহজ ও ব্যাপক করে দেন। এজন্যই স্রষ্টার অস্তিত্ব ও একতৃ, নবুওয়তের সত্যতা ও অপরিহার্যতার প্রমাণ নিদর্শন এত অধিক এবং সেগুলো আয়ন্ত করার পথ ও পন্থাও এত প্রচুর । আসলে বেশীর ভাগ লোকেরই কালামশন্্রীয় যুক্তি-প্রমাণের প্রয়োজন পড়ে না। এমন লোকেরই সেগুলোর প্রয়োজন হয় যাদের অন্য কোন বিষয়ে জ্ঞান নেই কিংবা অন্য পথ ও পন্থাগুলো যারা এড়িয়ে চলে ।১ শ্রেণী বিশেষের উপকার অবশ্য ইমাম ইবনে তায়মিয়া (র) এ কথা স্বীকার করেন, মানসিক গঠন ও প্রকৃতিগত কারণে কালাম ও যুক্তিশাস্্রীয় প্রমাণীকরণ পদ্ধতিই কোন কোন লোকের জন্য অধিক উপযোগী । এ ছাড়া তাদের সন্তোষ ও তৃপ্তি হয় না। তাই বলে এর অর্থ এ নয় যে, জ্ঞান ও প্রত্যয় লাভের পথ মাত্র এ একটিই, বরং এ হলো এক ধরনের * বৈকল্য' যা শিক্ষা, দীক্ষা, পরিবেশ ও বিশেষ মনস্তাত্বিক অবস্থার ফল। তিনি বলেন & কিছু লোকের বেলায় 'প্রমাণীকরণ' পদ্ধতি ও উপাদানগুলো যত সূক্ষ্ম, জটিল ও দীর্ঘ হয় ততই তা তৃত্তি ও সম্তোষের কারণ হয়। কেননা সূক্ষ্ম ও জটিল চিন্তা-ভাবনার অতলে দীর্ঘ ডুব দেওয়া তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই প্রমাণ ও যুক্তির উপাদান অল্প হলে কিংবা সহজ ও বোধগম্য হলে তাদের মন তাতে আশ্বস্ত ও সত্তুষ্ট হয় না। এদের বেলায় কালাম ও যুক্তিশাস্ত্রীয় প্রমাণীকরণ পদ্ধতি প্রয়োগ করতে অবশ্য বাধা নেই। তবে ১. আর-রাদ্দু 'আলা'ল-মানতিকিয়ীন, পৃ. ২৫৫। আস-2100010,2-০010,

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।