২৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) আল-মালিকু'স-সালিহ্-র স্থলাভিষিক্ত তুরান শাহকে হত্যা করে সিংহাসন দখল করেন এবং আল-মালিকু'ল-মুইয্য উপাধি ধারণ করেন । ৬৫৫ হিজরীতে তিনিও নিহত হলে তার পুত্র নূরুদ্দীন আলী তার স্থুলবর্তী হন। ৬৫৭ হিজরীতে ইযযুদ্দীন আয়বকের গোলাম সায়ফুদ্দীন কুত্যু সিংহাসন দখল করেন। এঁ সময় তিনি সাম্রাজ্যের নাজিম-ই-আ-'লা ছিলেন। এই সুলতানই তাতারীদের সর্বপ্রথম পরাজিত করেন। এর পরের বছর (৬৫৮ হি.) আল-মালিকু'স-সালিহ নাজমুদ্দীন আয়্যুবের অপর ক্রীতদাস রুকনুদ্দীন বায়বার্স সায়ফুদ্দীন কুত্যুকে হত্যা করে ক্ষমতার বাগডোর স্থহস্তে গ্রহণ করেন এবং আল-মালিকু'জ জাহির উপাধি ধারণ করেন। ১৮ বছর তিনি অত্যন্ত দোর্দণ প্রতাপ ও শান-1ওকতের সঙ্গে রাজ্য শাসন করেন এবং তাতার ও ত্রুসেডারদের উপধ্যুপরি পরাজিত করে গৌরবদীপ্ত বিজয় লাভ করেন। ইবনে তায়মিয়া যখন জন্ম গ্রহণ করেন, সে সময় মিসর ও শামে (আজকের সিরিয়া, লেবানন, জর্দান ছিল সেদিনের শামের অন্তর্গত। এখন থেকে আমরা শামকে সিরিয়া, নামেই উল্লেখ করব-অনুবাদক) রুকনুদ্দীন জাহির বায়বার্সের শাসনকাল চলছিল । তার শাসনামলেই ইবনে তায়মিয়ার শৈশবকাল অতিবাহিত হয়। সুলতানের যখন ইনতিকাল হয় তখন তার (ইবনে তায়মিয়ার) বয়স ১৫ বছর এবং তিনি ছিলেন তখন তরুণ। সুলতান সালাহুদ্দীন-এর পর আল-মালিকু'জ-জাহির বায়বার্সই ছিলেন প্রথম শক্তিশালী মুসলিম শাসক যিনি জিহাদের প্রতি পূর্ণ মনোনিবেশ প্রদান করেন এবং ইসলামের শত্রুদের উপর্য্যাপরি পরাজিত করেন। এতিহাসিক ইবনে কাছীর সুলতান সম্পর্কে অভিমত পেশ করতে গিয়ে বলেন £ বায়বার্স ছিলেন সজাগ মস্তি, উন্নত মনোবল ও বীরত্রে অধিকারী বাদশাহ । শত্রু সম্পর্কে কখনোই তিনি অলস ও অসতর্ক থাকতেন না। তাদের বিরুদ্ধে তিনি সর্বদাই প্রস্তুত থাকতেন । ইসলামের বিক্ষিপ্ত ও বিস্রস্ত অবস্থা তিনি দূর করেন এবং মুসলমানদের শৃঞ্খলাবদ্ধ করেন। প্রকৃত ঘটনা এই, আল্লাহ পাক তাকে এই শেষ যুগে ইসলাম ও মুসলমানদেরকে সাহায্য করবার ও শক্তি যোগাবার জন্য নিযুক্ত করেছিলেন। ফিরিঙ্গী, তাতারী ও পৌন্তলিক মুশরিকদের দৃষ্টিতে তিনি কাটার মত খচখচ করে বিধতেন। রাজ্যে মদ পান তিনি নিষিদ্ধ করেন। বদকার ও অপরাধী চরিত্রের লোকদেরকে দেশ থেকে নির্বাসিত করেন । অনাসৃষ্টি ও খারাপ কাজ দেখামাত্রই তিনি তা দূর করবার জন্য অস্থির হয়ে উঠতেন এবং যতক্ষণ না তা দূর করতে পারতেন তিনি শান্তি পেতেন না।১ ১. আল-বিদায়া ওয়ান: . ১৩শ বণ পৃ. ২৭৬: /দ/-2110001003-001
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।