সংখামী সাধকদের ইতিহাস ২৪১ নবুওয়ত সংক্রান্ত আলোচনায় মুতাকাল্লিমরা এমন সব প্রশ্নের অবতারণা করেন যা যেমন বেগবান তেমনি সহজে বোধগম্য ৷ পক্ষান্তরে উত্তরগুলো হয় তেথ্য ও উপস্থাপনাগত) দুর্বলতায় নিজীব। কিছু কিছু উদাহরণ ইতিপূর্বে আমরা পেশ করে এসেছি। ফল এই দীড়ায় যে, তাদের রচনাবলী থেকেই যারা 'ইলম, ঈমান ও হিদায়াতের আলো পেতে চায় তাদের আকীদা ও বিশ্বাসের ভিত কেঁপে ওঠে এবং ঈমান ও ইয়াকীনের বন্ধন শিথিল হয়ে পড়ে । কেননা তাদের ধারণায় মুতাকাল্লিমরাই হলেন ইসলামের রক্ষক, প্রতিনিধি ও কৌশলী । তাদের কীধেই অর্পিত হয়েছে ইসলামের যৌক্তিক ও বুদ্ধিবৃত্তিক পৃষ্ঠপোষকতার সুমহান দায়িত্ব, অথচ তাদের কাছেই নবুওয়তের সেত্যতা ও প্রয়োজনীয়তার) পক্ষে সন্তোষজনক কোন যুক্তি-প্রমাণ নেই। ফলে ঈমান ও "ইলমের পথ রুদ্ধ হয়ে পড়ে, মূর্খতা ও মুনাফেকীর দুয়ার খুলে যায়, বিশেষত তাদের জন্য এটা খুবই সর্বনাশা যাদের জানাশোনার পরিধি মুতাকাল্লিমের পরিবেশিত যুক্তি-প্রমাণেই সীমিত ।১ দর্শন ও কালামশান্ত্রবিদদের অভিন্ন দোষ ও দুর্বলতা ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, দর্শন ও কালামশান্ত্রবিদরা একই ভুল করেছেন এবং এত বিরোধ সত্তেও উভয় দল একই কর্মপন্থা অনুসরণ করেছেন । তাদের প্রধান দোষ ও দুর্বলতা হল, কিয়াস ও যুক্তি প্রয়োগের মাধ্যমে যে বিষয়ের 'ইলম' হাসিল করা সম্ভব নয় সেখানেও তারা কিয়াস ও যুক্তি প্রয়োগ করেছেন এবং 'ফিতরত ও নবুওয়াত" (স্বভাববোধ ও এঁশী জ্ঞান) উভয়ের সাথে ছন্দ ও শক্তি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন । ফলে উভয় দলের চিন্তা ও গবেষণায় ভ্রান্তি প্রচুর এবং সারবস্তা কম ।২ দীর্ঘসূত্রিতা ও কৃত্রিমতা ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, দার্শনিক ও কালামশাস্ত্রবিদদের যুক্তি ও যুক্তি-প্রয়োগ পদ্ধতি অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা ও কৃত্রিমতা দোষে দুষ্ট । যে সকল বিষয় ও উদ্দেশ্য মুতাকাল্লিমরা দীর্ঘ ও জটিল যুক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সেগুলো আরো সহজ, সংক্ষিপ্ত ও স্বভাবোপযোগী পথ ও পন্থায় প্রমাণ করা সম্ভব, অথচ দর্শন ও কালামশাস্ত্রবিদরা তা না করে অযথা ঘুর পথ অবলম্বন করেছেন। যেমন, কাউকে জিজ্ঞাসা করা হল ঃ তোমার কান কোথায়? সে নিজের ডান হাত মাথার ওপর দিয়ে ঘুরিয়ে বহু কষ্টে বাম কান পর্যন্ত নিয়ে গিয়ে বলল, 'এই যে আমার কান" অথচ সহজভাবে ডান হাতে ডান কান কিংবা বাম হাতে বাম কান দেখিয়ে দিলেই হতো । প্রসংগক্রমে একটি কবিতা পংক্তি /-2110001002-0010
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।