আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সং্রামী সাধকদের ইতিহাস ২৩৯ (নবুওয়তের এ ধারণা মগজে ধারণ করে) নবীদের বাণী ও বক্তব্যকে তারা নিজেদের মতামতের সাথে খাপ খাওয়াতে চেষ্টা করলেন। এর সহজ উপায় হিসাবে তারা শব্দ নিতেন নবীদের, কিন্তু সেগুলো ব্যাখ্যা করতেন নিজেদের বিশ্বাস ও মূলনীতির আলোকে অর্থাৎ নিজেদের বিশ্বাস ও ধারণা পরিবেশন করতেন নববী শব্দমালার আবরণে । এভাবেই তাদের রচনাবলীতে নববী শব্দপঞ্জী ও পরিভাষার ব্যাপক ব্যবহার ঘটেছে। ফলে নবী ও দার্শনিকদের উদ্দেশ্য ও উভয় উদ্দেশ্যের প্রকৃতিগত পার্থক্য সম্পর্কে যারা বে-খবর তারা মনে করে বসেন, দার্শনিকরা যা বোঝাতে চাচ্ছেন নবীদের উদ্দেশ্যও বুঝি তাই। এভাবেই বহু দল ও ফেরকা গোমরাহ হয়েছে। ইবনে সিনা ও তার অনুগামীদের লেখনীতে এ বিষয়টি পরিফার চোখে পড়ে ।১ কালামশাস্ত্ের দুর্বলতা, কালামবিদদের দ্যোদুল্যমানতা খ্রীক দার্শনিক ও তাদের অনুগামী মুসলিম দর্শনজীবীদের মাঝেই ইমাম ইবনে তায়মিয়া (র)-র 'সমালোচনা সীমাবদ্ধ ছিল না, বরং কালামশান্ত্রবিদদের সমালোচনায়ও তিনি সমান তৎপর ছিলেন। কেননা এই জদ্রলোকেরা ইসলামের আত্মপক্ষ সমর্থন করেছেন সত্য, কিন্তু গায়েবী বিষয়গুলো প্রমাণ করতে গিয়ে দার্শনিকদের 'প্রমাণ পদ্ধতি ও দর্শনের সীমাবদ্ধ ও ভ্রান্তিপূর্ণ পরিভাষাই তারা ব্যবহার করেছেন, অথচ সেগুলোর স্বতন্ত্র আবেদন ও প্রভাব রয়েছে, রয়েছে আলাদা অর্থ ও তাৎপর্য । *আন-নবুওয়াত' গ্রন্থের এক স্থানে তিনি লিখেছেন ঃ সৃ্টিত্ব, স্রষ্টার অস্তিত্ব ও পুনরুথানের সত্যতা প্রমাণের ক্ষেত্রে কালাম শান্ত্রবিদদের বক্তব্য 'আকল ও যুক্তির বিচারে যেমন সারগর্ভ ও সন্তোষজনক নয়, তেমনি (কুরআন-সুন্নাহর) নকল" ও উক্তিগত দিক থেকেও প্রামাণ্য নয়। (অর্থাৎ “আকল ও নকল তথা *যুক্তি' ও 'উক্তি' কোন বিচারেই তা মনোত্তীর্ণ নয়।) নিজেরাও তারা এ সত্য স্বীকার করে থাকেন। শেষ জীবনে ইমাম রাষী (র) পরিষ্কার বলেছেন ৪ দর্শন ও কালামশাস্ত্রের 'প্রমাণীকরণ পদ্ধতি সম্পর্কে গভীর চিন্তা-ভাবনার পর আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি, তাতে রোগের আরোগ্য নেই এবং পিপাসা নিবারণেরও ব্যবস্থা নেই। পক্ষান্তরে কুরআন-সুন্নাহর পক্ষকেই আমি নিরাপদ ও নিকটতম পথরূপে পেয়েছি। নফী ও নেতিবাচক বর্ণনার ক্ষেত্রে নিচের আয়াত দু'টি লক্ষ্য কর। (কোন কিছুই তার ভূল্য নয়) টিবি শিলা ১. আন-নুবুণয়াত, পৃ. ১৬৮। //-2110001003-0010

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।