আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৩৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) পরিমাপ করাই সন্তব নয়। কিন্তু এই দার্শনিকরা নবুওয়তের হাকীকত ও প্রকৃতি সম্পর্কে এমনই অজ্ঞ যে, এ বিষয়টাকেও তারা গুরু দার্শনিকদের নির্ধারিত নিয়মমালার আলোকে বিশ্লেষণ করতে চাইল, অথচ নবুওয়তের হাকীকত এবং নবীদের পদমর্যাদা সম্পর্কে গুরুদের কোন ধারণাই ছিল না।১ অন্যত্র তিনি লিখেছেন ৪ (এই উম্মাহর) বিভিন্ন ফেরকার মধ্যে নবুওয়তের হাকীকত ও প্রকৃতি সম্পর্কে সবচেয়ে অজ্ঞ হলো গ্রীক দর্শন পূজারী, বাতেনী ও নান্তিক্যবাদীরা । তাদের ধারণায় নবুওয়তের বুনিয়াদ হলো এমন একটি “সাধারণ গুণ' যা সকল মানুষের মাঝেই বিদ্যমান আছে। সেটা হলো '্বপ্ন'। বস্তুত এ্যারিস্টটল ও তীর অনুসারীদের দর্শনে নবুওয়ত সম্পর্কিত কোন আলোচনা পাওয়া যায় না। আল-ফারাবী-পন্থীদের মতে নবীর চেয়ে দার্শনিক শ্রেষ্ঠ। ইবনে সিনা অবশ্য নবুওয়তকে আরেকটু ছাড় দিয়েছেন। তার মতে, নবুওয়তের বৈশিষ্ট্য তিনটি প্রথমত শিক্ষা গ্রহণ ছাড়াই নবীর শিক্ষা লাভ হয়। এর নাম তিনি দিয়েছেন *কুওয়তে কুদসিয়াহ্‌' বা দৈব জ্ঞান। তবে এর হাকীকত ও প্রকৃতি 'কুওয়তে হাদসিয়াহ্‌' বা লন্ধ জ্ঞানেরই অনুরূপ । দ্বিতীয়ত, অন্তর্লোকে তিনি কোন জ্ঞাত বিষয়ের ধ্যান গ্রহণ করেন। ফলে মানসপটে কিছু নূরানী উদ্ভাসিত হয় । অতঃপর ভেতর থেকে কিছু বাণী" তিনি শ্রবণ করেন, ঠিক যেমন ঘুমন্ত ব্যক্তি তার মানসপটে উদ্ভাসিত আকৃতির সাথে কথোপকথনে লিপ্ত হয়, অথচ এগুলোর অস্তিত্ব শুধু তার ভেতরেই, বাইরে এর কোন অস্তিত্ব নেই। তদ্রপ তাদের ধারণায় একজন নবী যা কিছু শ্রবণ ও অবলোকন করেন অন্যরা সে শ্রবণ ও অবলোকনের অংশীদার হয় না। কেননা এগুলো তার অন্তঃঅবলোকন। সুতরাং অন্তর্লোকেই এর অস্তিতু, বাইরে কোন অস্তিত্ব নেই। কারো মস্তিষ্ক অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হলে কিংবা পিত্ত, কফ ইত্যাদির ্রাবল্য ঘটলে তার বেলায়ও উপরিউক্ত অবস্থা দেখা দিতে পারে। তৃতীয়ত, নবী এমন এক শক্তির অধিকারী হন যার মাধ্যমে তিনি সৃষ্টিজগতের প্রকৃতিতে ব্যতিক্রম ঘটাতে পারেন। ফলে তীর হাতে অলৌকিক বিষয় প্রকাশ পায়। ইবনে সিনার মতে এটাই হলো নবীদের মু'জিযা। কেননা তার ধারণায় বিশ্বে যা কিছু ঘটে তা আত্মিক, দৈব কিংবা প্রাকৃতিক শক্তির ফল। এই দর্শনজীবীদের ধারণায় নবীদের মনোজগতে যা কিছু ঘটে তা “অতিক্রিয়াশীল বোধশক্তির' অবদান ছাড়া আর কিছু নয়। ১. আন-নুবুওয়াত, পৃ. ২২। /-2110001002-0010

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।