আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) প্রমাণাদির সাহায্যে বয়ান করেছেন। দীন ও শরীয়তের এই 'বুদ্ধিজাত' ইলম সম্পর্কেই আমাদের দার্শনিক বন্ধুরা সম্পূর্ণ বেখবর॥ 'ওহীনির্ভর' 'ইলমের তো প্রশ্নই আসে না। কেননা সেগুলো নবীদের একক বৈশিষ্ট্য । সুতরাং দর্শন ও নববী 'ইলমের তুলনামূলক আলোচনায় সে প্রসঙ্গ আমরা উ্থাপনই করব না। শ্রীক দার্শনিকদের অজ্ঞতা ও অবিমৃষ্যকারিতা ইলাহিয়্যাত ও আল্লাহ্তত্তে খ্ীক দার্শনিকদের জ্ঞানের দৈন্য ও বিভিন্ন গায়বী বিষয়ের অস্তিত্ব অস্বীকার করার প্রবণতা ও কারণ সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন 8 নবীদের বর্ণিত গায়বী বিষয়সমূহ এবং 'আকল ও বুদ্ধিজাত' মূলতন্ত (হোকীকত) সমূহ যা যাবতীয় অস্তিত্বকে বেষ্টন করার সাথে সাথে সেগুলোর নির্ভুল শ্রেণী-বিন্যাসও করে থাকে, সে সম্পর্কে দার্শনিকরা সম্পূর্ণ অজ্ঞ। কেননা সেগুলোর পূর্ণ অবগতি অর্জন তার পক্ষেই সম্ভব যার জ্ঞান বিদ্যমান অস্তিতুসমূহের সকল প্রকরণকে বেষ্টন করতে সক্ষম । অথচ দার্শনিকদের জ্ঞান গণিত ও সংশ্লিষ্ট কিছু শাস্ত্রের মাঝে সীমাবদ্ধ । মূলত বিদ্যমান অস্তিত্সমূহের খুব অল্পই তাদের জ্ঞানের পরিধিতে এসেছে। কেননা মানুষের অবলোকন ও অনুভবের অন্তর্ভুক্ত অস্তিতৃসমূহের তুলনায় অবলোকন ও অনুভব-উরধ্ব অস্তিত্বসমূহের সংখ্যা অনেক অনেক বেশী। এজন্যই দার্শনিকদের পরিবেশিত তথ্যাবলীর মাঝেই যাদের জ্ঞান সীমাবদ্ধ এবং যারা নবীদের মুখে ফিরিশতা, আরশ, কুরসী, জান্নাত, জাহান্নাম ইত্যাদির আলোচনা শোনা মাত্র অবাক বনে যায় এবং নিজেদের সীমাবদ্ধ জ্ঞানের আলোকে নবীদের বাণী ও বক্তব্যের এমন ব্যাখ্যা দিতে শুরু করে যার সপক্ষে তাদের হাতে কোন যুক্তি নেই। অবলোকন ও অনুভব-বহির্ভূত বিষয়গুলোর অনস্তিত্ সম্পর্কেও তাদের কোন ইতিবাচক জ্ঞান নেই। কেননা কোন কিছুর অস্তিত্ সম্পর্কে জ্ঞান না থাকা আর তার অস্তিত্ব না থাকা এক নয়। যা আমাদের জানা নেই তার অস্তিত্ব নেই এটা যুক্তির কথা নয়। মূলত গায়বী ও অদৃশ্য বিষয়ের অস্তিত্ব অস্বীকারকারীরা সেই চিকিৎসকের মত যিনি কিছুতেই 'জিন'-এর অস্তিত্ব স্বীকার করতে রাজি নন। কেননা চিকিৎসাশান্ত্রে এর কোন প্রমাণ নেই । অথচ ভদ্রলোক ভেবে দেখলেন না যে. চিকিৎসাশান্ত্রে 'জিন'-এর অন্তিতুবিরোধী প্রমাণও তো নেই। অর্থাৎ কোন ১. আর-রাছু 'আল্যাল-য়ানতিকিয়ীন, ৩৯৫ পৃষ্ঠা ৷ /-2110001002-0010

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।