আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্রামী সাধকদের ইতিহাস ২৫ শহরের ধ্বংস, মুসলমানদের ব্যাপক গণহত্যার কাহিনী ও তাতারীদের লোমহর্ষক ও বর্বর জুলুম-নির্যাতনের ঘটনা লোকের মুখে মুখে ফিরত এবং সে সময় এমন লোকও বেঁচেছিলেন যারা এসব স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। তিনি যখন সাত বছরের তখন তার বাসভূমি হারান-এর ওপর (তাতারীদের অধিকৃত এলাকার (ইরাকের) উত্তর এবং দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত] তাতারীদের হামলা হয় এবং বহু পরিবার ও খান্দানের মত তার খান্দানও তাতারীদের জুলুম-নির্যাতন ও নিষ্ঠুর নিপীড়নের হাত থেকে বাচবার জন্য দামিশৃক অভিমুখে রওয়ানা হয়। গমন পথের প্রতিটি স্থানেই তাতারীদের ধ্বংসলীলা ও নিষ্ঠুর বর্বরতার চিহ্ন ইতস্তত ছড়িয়েছিল। এই ভয়াবহতা, পেরেশানী, অশান্তি ও বিশৃঙ্খলার স্মৃতি তার অসাধারণ স্থৃতিশক্তি থেকে হারিয়ে না যাওয়াই স্বাভাবিক। বড় হয়ে এই ধ্বংসের তাগুবলীলার রেখে যাওয়া স্বাক্ষর তিনি স্বচক্ষে দেখে থাকবেন এবং নিজেও সে সমস্ত লোকের মুখে এসব ধ্বংসলীলার বেদনাদায়ক বিবরণ বিস্তারিত শুনে থাকবেন যারা সে সব দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন । এজন্য স্বাভাবিকভাবেই তার সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ প্রকৃতি মুসলমানদের এই অসহায় অবস্থা ও লঙ্জাকর পরিণাম ফলে প্রভাবিত হয়েছিল এবং ধ্বংসের এই তাণগুবলীলার বিরুদ্ধে তার মন-মানসে তীব্র ঘৃণার সঞ্চার হয়েছিল। এরই সাথে আয়ন-ই-জালৃত নামক স্থানে মুসলমানদের শানদার বিজয়ের ঘটনা তাঁর জন্মের মাত্র তিন বছর পূর্বে সংঘটিত হয়। অধিকন্তু আল-মালিকু'জ-জাহির বায়বার্সের বিজয়ও তার শৈশবকালীন ঘটনা । তৎকালীন অনুষ্ঠিত মজলিস ও বৈঠকাদি এসবের উত্তপ্ত আলোচনায় ভরপুর থাকত। এসব থেকে তার আত্মা তৃত্তি ও শক্তি লাভ করে এবং এসব ঘটনা থেকে তার উৎসাহ-উদ্দীপনাও বৃদ্ধি পায় । মিসরের মামলূক সুলতানগণ ইবনে তায়মিয়া (র)-র জন্মের ১৩ বছর পূর্ব থেকে মিসর ও শামে মামলুক (দাস) বংশের শাসন চলছিল। এরা সুলতান সালাহুদ্দীন আয্যুবীর বংশের শেষ সুলতান আল-মালিকু'স সালিহ নাজমুদ্দীন আয়া (মৃ, ৬৪৭ হি.)-এর তুকী গোলাম ছিলেন। তাদের বিশ্বস্ততা, আনুগত্য ও বীরত্ব পরীক্ষা-অন্তে সুলতান তাদেরকে মিসরে আবাদ করেছিলেন এবং তারা বাহরিয়া১ উপাধিতে খ্যাত হন এদের একজন 'ইযযুদ্দীন আয়বক আত-তুকী্মানী ৬৪৭ হিজরীতে ১. এদের বসতবাটি ছিল নীলনদের ধারে । ফলে তারা বাহরিয়া (নদী/সদুদ্রর অধিবাসী) নামে প্রসিদ্ধি লাভ করে । আজও নীলনদ “বাহর-ই-নীল নামে কথিত আড/-8100001013-০017,

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।