আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখামী সাধকদের ইতিহাস ২৩১ দর্শনশান্ত্রের দিকপালগণ স্পষ্ট স্বীকার করেছেন, ইলাহিয়্যাত ও আল্লাহতত্বে ইয়াকীন ও প্রত্যয় লাভের কোন উপায় নেই। বড় জোর বলা চলে, “এ সম্পর্কে এটাই অধিক যুক্তিসংগত কথা ।” সুতরাং দ্বর্থহীনভাবে প্রমাণিত হলো, দার্শনিকদের কাছে আন্দাজ অনুমান ছাড়া কিছুই নেই। আর কুরআনের ভাষায়, “আন্দাজ অনুমান সত্যের বিকল্প হতে পারে না।”১ আীক অতিগ্রাকৃত দর্শন এবং এঁশী জ্ঞানের তুলনামূলক আলোচনা শ্রীক দার্শনিকদের ইলাহিয়াত সংক্রান্ত অনুমান নির্ভর বক্তব্যের চুলচেরা বিচার-বিশ্লেণের পর ক্ষুব্ধ বিন্বয়ে ইমাম ইবনে তায়মিয়া (র) প্রশ্ন রেখেছেন নবী-রসূলদের এঁশী জ্ঞান ও প্রজ্ঞার মুকাবিলায় নিজেদের বাজে আন্দাজ-অনুমানগুলো পেশ করার নির্বোধ আম্পর্ধা তারা দেখায় কি করে? অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় তিনি লিখেছেন £ দর্শনের আদি গুরু এ্যারিস্টটলের ইলাহিয়াত সংক্রান্ত আলোচনা খুঁটিয়ে দেখলে যে কোন সচেতন পাঠক এ সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবেন, রাববু'ল-'আলামীনের পরিচয় সম্পর্কে অজ্ঞতার ক্ষেত্রে গ্রীক দার্শনিকদের সত্যিই কোন তুলনা নেই। তা সত্তেও কিছু সংখ্যক অর্বাচীন যখন গ্রীকদের অতিপ্রাকৃত দর্শনকে রসূলদের এঁশী জ্ঞান ও শিক্ষার মুকাবিলায় টেনে আনে তখন বিস্ময়ে বেদনায় নির্বাক হয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না। কেননা ব্যাপারটি তখন খ্রাম্য জমিদারকে শাহানশাহের সাথে তুলনা করার মত দীড়ায়, বরং আরো জঘন্য । কেননা শাহানশাহ যেমন গোটা সাম্রাজ্যের ব্যবস্থাপক, তেমনি জমিদার তার গায়ের ব্যবস্থাপক, সুতরাং উভয়ের মাঝে একটা দূরতম সাদৃশ্য অন্তত রয়েছে। অথচ নবী ও দার্শনিকদের মাঝে সেটকুও নেই। কেননা নবীরা যে “ইল্ম ধারণ করেন সে সম্পর্কে দার্শনিকদের বিন্দুমাত্র জ্ঞান নেই, এমন কি তার ধারে কাছে ঘেঁষাও তাদের পক্ষে সম্ভব নয়। সত্য বলতে কি, ইয়াহুদী ও খ্রিস্টান ধর্মনেতারাও আল্লাহ্‌-তত্বে তাদের চেয়ে অধিক অবগত । এখানে আমি কিন্তু ওহীনির্ভর “ইলমের কথা বোঝাতে চাচ্ছি না। সে 'ইল্‌ম আমাদের আলোচনার বিষয়ই নয়। কেননা তা শুধু নবীদেরই বৈশিষ্ট্য, অন্যদের তাতে কোন অংশ নেই। আমি 'আকল ও বুদ্ধিজাত সেই “ইলমের কথাই বোঝাতে চাচ্ছি যার সম্পর্ক হল তাওহীদ ও রিসালাতের সাথে, (আল্লাহ্র) যাত ও সিফাত তথা সত্তা ও গুণের পরিচয়ের সাথে এবং পরকাল ও পরকালীন সৌভাগ্যের নিয়ামক “আমলগুলোর সাথে, যেগুলোর অধিকাংশই নবীরা 'আকল ও বুদ্ধিজাত ১. নাকযু'ল-মানতিক, পৃষ্ঠা ১৭৮ //-2110001002-0010

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।