আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২২৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) দর্শন ও যুক্তিবাদের তত্গত ভুল ও দুর্বলতাগুলো তুলে ধরতে পারবেন পূর্ণ আত্মপ্রত্যয়ের সাথে। বলাই বাহুল্য, সময়ের সে মহাপ্রয়োজনই পূরণ করেছিলেন শায়খুল ইসলাম "আল্লামা ইবনে তায়মিয়া (র)। বলতে গেলে দর্শন ও যুক্তিবাদের মুক্ত সমালোচনা ও বুদ্ধিবৃত্তিক বিচার-বিশ্লেষণই ছিল তার জীবনের প্রধান মিশন। এভাবে ইমাম ইবনে তায়মিয়া (র) এমন এক পূৃজনীয় ব্যক্তিত্বের (ধ্যারিস্টটলের) বিরুদ্ধে তর্কযুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক সংখ্াামে অবতীর্ণ হয়েছিলেন, মুসলিম জাহানের দার্শনিকবৃন্দ যাকে অতিমানবীয় সত্ারূপে বিশ্বাস করতে শুরু করেছিলেন এবং যার চিন্তাধারার বিন্দুমাত্র সমালোচনাও ছিল অমার্জনীয় অপরাধ। ইবনে তায়মিয়া (র)-র সমালোচনা, মূল্যায়ন ও বিশ্লেষণের ধরন ও প্রকৃতি এবং দৃষ্টিকোণ ও ভিত্তি কি ছিল? এ প্রশ্নের উত্তর তার রচনাসন্তার থেকে সংঘহ করাই অধিক যুক্তিযুক্ত হবে। তাই নিচে বিভিন্ন শিরোনামে তাঁর রচনাবলীর সংক্ষিপ্তসার ও উদ্ধৃতি পেশ করা হচ্ছে। আশা করি এভাবে ইমাম সাহেবের চিন্তাধারা ও গবেষণা পদ্ধতি আমাদের সামনে পরিস্ফুট হয়ে উঠবে। গণিত ও প্রকৃতি বিজ্ঞানে গ্রীক অবদানের স্বীকৃতি খীক দার্শনিকদের, বিশেষ করে গ্যারিস্টটলের গবেষণাকর্ম ও রচনাসন্তার সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়ার মতামত ও মন্তব্য খুবই ভারসাম্যপূর্ণ ও বন্তুনিষ্ঠ। প্রথমেই তিনি গণিত, প্রকৃতি বিজ্ঞান ও অতিপ্রাকৃত জ্ঞানের মাঝে সুস্পষ্ট পার্থক্য রেখা টেনেছেন। অতঃপর পূর্বসূরী ইমাম গাযালী (র)-র মত তিনিও গণিত ও প্রকৃতি বিজ্ঞানের অধিকাংশ সিদ্ধান্তের বিশুদ্ধতা মেনে নিয়ে এ ক্ষেত্রে ্রীক পণ্তিতদের অসাধারণ মেধা ও সাফল্যের স্বীকৃতি দিয়েছেন অকুষ্ঠ চিত্তে তার ভাষায় ৪ ১১০১৪ (5৬৯৩ এন 1105 05 ০৮৮০৮৭। ৬১1৮5 1715 522 ৩৯ ০৩৯৯৪৪১৪৯৩4 ৮21১৮০৮০ ৭১৪০7৮৩ - 4০। প্রকৃতি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তারা যে সুদীর্ঘ ও বিস্তৃত আলোচনা করেছেন সেগুলোর অধিকাংশই গ্রহণযোগ্য । অবশ্য তা বোঝবার মত মেধাও তাদের ছিল, আর এও ঠিক, অধিকাংশ ক্ষেত্রে তারা অবিমৃষ্যকারিতা মুক্ত ও সত্যসন্ধানী ছিলেন ।৯ ১. আর-রান্দুআলা'ল-বাকরী, পৃ. ২৪৩ আড-21700010,2-০010,

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।