সংখ্রামী সাধকদের ইতিহাস ২২৭ এটা মুসলিম জাহানের সেই নাযুকতম সময়ের কথা যখন তাতারী হামলার মু ইসলামী খিলাফতের প্রাণকেন্দ্র বাগদাদের পতনের কারণে গোটা উন্মাহ্ বিপর্যস্ত ও বিধ্বস্ত অবস্থায় উপনীত হয়েছিল এবং এক ভয়ংকর বুদ্ধিবৃত্তিক অবক্ষয়ের চোরাবালিতে তলিয়ে যাচ্ছিল সে সময় হালাকু খানের বিশেষ প্রিয়পাত্র মুহাকিক তৃসীই ছিলেন খ্রীক জ্ঞান ও দর্শনের ধারক, বাহক ও রক্ষক। তার কৃতী ছাত্রদের হাতেই গোড়াপত্তন হয়েছিলো ইরানের দর্শন ও যুক্তিবাদ প্রধান শিক্ষা ব্যবস্থার১ এবং তাদের সুযোগ্য নেতৃত্ই পরিচালিত হয়ে আসছিল পঠন-পাঠন এবং রচনা ও গবেষণার সকল কর্মকাণ্ড। নাসিরুদ্দীন তৃসী ছিলেন সেই চিন্তাধারার অনুসারী যারা এ্যারিস্টটলকে “আদি প্রজ্ঞা*র মর্যাদা দিয়েছিলেন এবং তার গবেষণা ও মতামতকেই শেষ কথা বলে বিশ্বাস করে বসেছিলেন। তাই ইমাম রাষীর মুকাবিলায় এ্যারিস্টলের পক্ষ নিয়ে কোমর বেঁধে তিনি মাঠে নামলেন। ফলে ঝিমিয়ে পড়া এরিষ্টটলীয় দর্শন ও যুক্তিবাদে নতুন প্রাণের সঞ্চার হল। দর্শন ও যুক্তিবাদের বুদ্ধিবৃত্তিক মূল্যায়নে ইবনে তায়মিয়ার অবদান নাসিরদদ্দীন তৃসীর মৃত্যুর দশ বছর পর শায়খুল ইসলাম আল্লামা ইবনে তায়মিয়া (র) জন্গ্রহণ করেন। সুতরাং তার বুদ্ধিবৃত্তিক জীবনের যখন শুরু তখন নাসিরদ্দীন তৃসী ও তার ছাত্রদের বদৌলতে শ্রীক দর্শন ও যুক্তিবাদ তথা এ্যারিষ্টটলীয় দর্শন ও যুক্তিবাদেরই জয় জয়কার ছিল সর্বত্র এবং এ ক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞান অর্জনই ছিল তখনকার সমাজে মেধা ও শ্রেষ্ঠত্্র চূড়ান্ত মাপকাঠি । সুতরাং দর্শন ও যুক্তিবাদের সমালোচনায় মুখ খোলার দুঃসাহস ছিল না কারো। হাদীস ও 'ফিকাহবিদরা এ ময়দানের 'শাহসওয়ার' ছিলেন না। তাই দর্শন ও যুক্তিবাদের বিরুদ্ধে তারা খুব কড়া ভাষায় ফতওয়া জারি করতে পারতেন বটে, কিন্তু তাতে এ বুদ্ধিবৃত্তিক ফেতনার সর্বনাশা সয়লাব রোধ হতো না। কেননা চিন্তা ও বুদ্ধির জগতে দর্শন ও যুক্তিবাদ স্বীয় আসন পাকাপোক্ত করে নিয়েছিল অনেক আগেই এবং দর্শন ও যুক্তিবাদীদের মন-মগজে সংশয়বাদ শিকড় গেড়ে বসেছিল বেশ গভীরভাবেই । এমন কি ক্ষেত্র বিশেষে সকল বস্তুর অস্তিতু অস্বীকার করার প্রবণতাও বিদ্যমান ছিল। পক্ষান্তরে দর্শন ও যুক্তিবাদের সাথে যে মহলটির প্রত্যক্ষ যোগাযোগ ছিল না তারা হয়ে পড়েছিল ভীতি ও হীনমন্যতার অসহায় শিকার । এ সর্বনাশা ফেতনার সফল মুকাবিলা করার জন্য প্রয়োজন ছিল এমন সাহসী পুরুষের যিনি নিভীক সমালোচনা ও বুদ্ধিবৃত্তিক বিচার-বিশ্রেষণের মাধ্যমে ১. তৃসীর ছাত্রদের মাঝে কুতুবুদ্দীন সিরাজী ও কুতবুদ্দীন রাযীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । পরবর্তী যুগের অধ্যয়ন-অধ্যাপনার কর্ণধার আল্লামা সাইয়িদ শরীফ ছিলেন কৃতবুদ্দীন রামীর ছাত্র । তাঁর শিক্ষা দর্শনই ভারতবর্ষে প্রসার লাভ করে । আজকের প্রচলিত দরসে নিযামী সে শিক্ষা ব্যবস্থারই উন্নত অথবা বিকৃত জপ ৷ আস০-81000010,2-০010,
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।