সংখ্রামী সাধকদের ইতিহাস ২২৫ খ্রীক দর্শনের অন্ধ অনুকরণ গোড়ার দিকে মুসলিম দার্শনিকেরা এ্যারিস্টটলীয় দর্শন ও যুক্তিবাদকে কোনরকম বিচার-বিশ্লেষণ ছাড়া চোখ বুজে মেনে নিতে রাজি ছিলেন না; বরং স্বাধীন ও মুক্ত আলোচনার মাধ্যমে তাঁর দর্শন ও যুক্তিবাদের চুলচেরা বিচার-বিশ্লেষণে এগিয়ে এসেছিলেন এবং যা কিছু তাদের বিচারে ভুল ও ব্ুটিপূর্ণ মনে হয়েছে নির্দিধায় সেগুলো তীরা প্রকাশ করেছেন । আলিমদের অনেকেই তখন এ উদ্দেশ্যে শক্ত হাতে কলম ধরেছিলেন এবং বলতে গেলে মু'তাযিলাপন্থী আলিমদের ভূমিকাই ছিলো এক্ষেত্রে অগ্রণী । এ প্রসংগে নাযযাম ও আবু আলী জিববাঈর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তৃতীয় শতকে হাসান বিন মূসা নওবাখতী তার “কিতাবু'ল-আরা ওয়াদ্দিয়ানাত” গ্রন্থে ্যারিস্টটলীয় যুক্তিবাদের কয়েকটি গুরুতৃপূর্ণ বিষয় খণ্ডন করেছেন। চতুর্থ শতকে ইমাম আবু বকর বাকিল্লানী তাঁর "দাকায়েক' গ্রন্থে দর্শনশান্ত্রের বিভিন্ন ভ্রান্তি তুলে ধরার সাথে সাথে খরীক যুক্তিবাদের তুলনায় আরব যুক্তিশাস্ত্ের শ্রেষ্ঠতু প্রমাণ করেছেন। পঞ্চম শতকে (আল-মিলাল ওয়া'ন-নিহাল প্রণেতা) “আল্লামা "আবদুল করীম শাহরাস্তানী পিথাগোরাসীয় ও এ্যারিস্টটলীয় দর্শনের বিরুদ্ধে একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন এবং যুক্তিশান্তরের স্বীকৃত নীতিমালার আলোকেই তাদের উপস্থাপিত যুক্তি-প্রমাণ খণ্ডন করেন। একই শতকের শেষ ভাগে অভ্যুদয় ঘটে মহাত্মা ইমাম গাযালী (র)-এর 'তাহাফাতু'ল-ফালাসিফা'র মত যুগান্তকারী গ্রন্থের ধার ক্ষুরধার লেখনী কাপিয়ে দিয়েছিল খ্রীক দর্শনের মজবুত দুর্গের বুনিয়াদ। এক'শ বছর পর্যন্ত প্রায় বেসামাল অবস্থা ছিল দর্শনের রথী-মহারথীদের ।১ ষষ্ঠ শতকের 'আল্লামা আবুল বারাকাত বাগদাদী এ ক্ষেত্রে আরো ব্যাপক অবদান রাখেন 'আল-মু'তাবার' গ্রন্থে অকাট্য যুক্তি-প্রমাণের আলোকে গ্যারিস্টটলের অধিকাংশ মতামতকে তিনি ভুল প্রমাণিত করেন। এই শতকে ইমাম রাষী (র) কালামশান্ত্রবিদ ও আশায়েরাপন্থীদের প্রতিনিধিরূপে গ্রীক দর্শনের বন্জুনিষ্ঠ ও যুক্তিনির্ভর সমালোচনায় অগ্রণী ভূমিকা পালন করেন। তবে মুসলিম জাহানে গ্রীক দর্শনের মুখপাত্ররূপে পরিচিত বুদ্ধিজীবীরা ্যারিস্টটলের যাদুকরী ব্যক্তির দ্বারা এমনই প্রভাবিত ছিলেন যে, তারা তাকে যাবতীয় ভুল ও সমালোচনার উর্ধ্বে মনে করতেন । সময়ের ধারায় এ প্রভাব ও অনুরাগ বেড়েই চলেছিল এবং দর্শন পূজারীদের মনের মন্দিরে তিনি 'দেবতে'র মর্যাদায় অভিষিক্ত হতে চলেছিলেন। এক্ষেত্রে প্রত্যেক উত্তরসূরিকে পূর্বসূরীর চেয়ে এক ধাপ অগ্রসর মনে হতো । দার্শনিক আবু নসর আল-ফারাবী (মূ. ৩৩৯ হি. ৯৫০ খু.) প্রেটো ও এ্যারিস্টটল সম্পর্কে লিখেছেন ঃ ১ বিস্তারিত আলোচনা সাধক (২য়)-১৫ খণ্ডে দেখুন আস-81000010,2-০010,
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।