২২৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) এতিহাসিক সা'ঈদ উন্দুলুসীর মতে, খলীফা মামূনের অনুরোধেই রোম সম্রাট কর্তৃক প্লেটো ও এরিস্টটলসহ শীর্ষস্থানীয় গ্রীক দার্শনিকদের রচনা-সম্তার 'উপটৌকন"রূপে বাগদাদে প্রেরিত হয়। পরে মামূন সরকারী পৃষ্ঠপোষকতায় সেগুলোর সয্ত অনুবাদ প্রকাশের মাধ্যমে বিদগ্ধ সমাজকে খ্রীক শীন্ত্র-চর্চায় উৎসাহিত করেন। ফলে খ্রীক-শাস্ত্র ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং দর্শন শাস্ত্রের বিজয় যাত্রা শুরু হয়। মামূনের উদার পৃষ্ঠপোষকতার বদৌলতে মুসলিম জাহানের প্রতিশ্রুতিশীল তরুণ সম্প্রদায় ও বুদ্ধিজীবী সমাজ গ্রীক শাস্ত্রে 'সর্বোচ্চ জ্ঞান' অর্জনের প্রতিযোগিতায় মেতে ওঠেন। এরা প্রত্যেকে নিজ নিজ অমূল্য 'রচনাকর্ম' খলিফা মামূনের গুণথাহী দরবারে পেশ করতেন আর তিনি উদার হাতে তাদের মাঝে বড় বড় পদ ও পদক বিতরণ করতেন। গ্রীক শাস্ত্রে পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে আব্বাসী সালতানাত এভাবেই মহান রোম সাম্রাজ্যের সমকক্ষতার দাবীদার হয়ে ওঠে ।১ মামূনের পরেও খ্রীক গ্রন্থাগারের অনুবাদ কর্মযজ্ঞ অবাহত ছিল এবং ইতিহাসের তথ্য মতে চতুর্থ হিজরী শতকের ভেতরেই এর একটা বিরাট অংশ আরবীতে ভাষান্তরিত হয়ে গিয়েছিল। ভাষান্তরিত এই 'খীক গ্রন্থাগারে' প্লেটোসহ শীর্ষস্থানীয় সকল গ্রীক দার্শনিকের রচনাবলীই অন্তর্ভূক্ত ছিল। কিন্তু মুসলিম জাহানের একাডেমিক অংগনে এ্যারিস্টটলের রচনাবলী সর্বাধিক সমাদর ও জনপ্রিয়তা লাভ করে। সন্তবত অনুবাদ কর্মীদের ব্যক্তিগত ঝৌক ও পসন্দের কারণেই এটা ঘটেছিল। কেননা তাদের কিছু সংখ্যক ছিলেন ঈসাপুর ও হাররান অঞ্চলের । আর অধিকাং, ছিলেন নাস্তুরী ও য়া'কুবী সম্প্রদায়ভুক্ত খ্রিষ্টান দার্শনিক । তাছাড়া গ্যারিস্টটল নিকটতম সময়ের দার্শনিক ছিলেন এবং তার রচনাবলীতে পূর্বসূরী দার্শনিকদের মতামত ও চিন্তাধারা অধিক পরিপাটি ও বিন্যস্ত আকারে পরিবেশিত হয়েছিল । ফলে ধীরে ধীরে এ্যারিস্টটলই মুসলিম জাহানে গ্রীক দর্শনের একক প্রতিনিধির আসন অলংকৃত করে বসেন এবং দর্শন ও বুদ্ধিবৃত্তির প্রতীকরূপে অথও স্বীকৃতি আদায় করে নেন। মুসলিম জাহানের জন্য এটা ছিল চরম দুভার্গ্যের বিষয় । কেননা দার্শনিকদের কাতারে এ্যারিস্টটলই এমন ব্যক্তি বিভিন্ন কারণে২ যিনি আসমানী ভাবধারা এবং ধর্মীয় চিন্তা-চেতনার সাথে সম্পূর্ণ অপরিচিত ছিলেন, ছিলেন বস্তুবাদী চিন্তা-চেতনার উৎসাহী প্রবক্তা । ১. তাবাকাতুল উমাম, পৃ. ৪৭ ২. ইমাম ইবনে তায়মিয়ার দর্শন সমালোচনা প্রসংগে কিছু কিছু কারণের বিশদ আলোচনা আসছে। /দ-2110001002-0010
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।