সপ্তম অধ্যায় দর্শন, যুক্তিবাদ ও কালামশান্ত্ের সমালোচনা £ কুরআন সুন্নাহর দাওয়াতী গদ্ধাতির শ্রষঠতু প্রমাণ বুদ্ধিবৃত্তিক সংষ্কারের ক্ষেত্রে শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র)-র আরেকটি বিরাট অবদান হ'ল, দর্শন, যুক্তিবাদ ও কালামশান্ত্রের বিশদ সমালোচনার গুরু দায়িত্ব তিনি আঞ্জাম দিয়েছেন এবং অকাট্য যুক্তি-প্রমাণের আলোকে কুরআন-সুন্নাহ্র দাওয়াতী পদ্ধতির শ্রেষ্ঠতু তুলে ধরেছেন। ইমাম ইবনে তায়মিয়া (র)-র এ অবদানের গুরুত্ অনুধাবন করতে হলে আমাদেরকে তলিয়ে দেখতে হবে মুসলিম জাহানের ভাব, চিন্তা ও মন-মানসের ওপর দর্শন ও যুক্তিবাদের তখন কি অপ্রতিহত প্রভাব ছিল এবং কেমন বৈরী পরিবেশ ও পরস্থিতিতে এ দুঃসাহসিক কাজে তাকে হাত দিতে হয়েছিল। মুসলিম জাহানে খ্রীক দর্শন ও যুক্তিবাদ খলীফা মনসুরের আমলেই১ দর্শন ও যুক্তিশান্ত্রের গ্রীক গ্রন্থাগার অনুবাদের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল । মু'তাযিলা সম্প্রদায় 'গরম খাবারের' মতই অনূদিত খ্রীক গ্রন্থগুলো লুফে নিল এবং বুদ্ধি-চর্চার নামে গোগ্রাসে সেগুলো গিলতে লাগল। ফলে তখন থেকেই তাদের রচনাবলীতে শ্রীকদের দার্শনিক পরিভাষার অনুপ্রবেশ শুরু হয়। তবে (আরবদের হাতে) গ্রীক শাস্ত্রের প্রকৃত উৎকর্ষ ঘটে খলীফা মামূনের হাতে । কেননা এ অনুবাদ-যজ্ঞের উৎসাহী পৃষ্ঠপোষক মামূন নিজেও ছিলেন খ্রীক শান্ত্রের একজন উঁচুদরের সমঝাদার । ১ আনুমানিক ১৩৬ হি. //-2110001002-0010
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।