আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) -১১৯| 1 ১৯৯31 5০৯০১ ০ এ এ ৯০ আমার উম্মতের উপমা বৃষ্টিসদৃশ; একথা বলা যাবে না, এর প্রথমাংশই উত্তম ও বরকতুক্ত অথবা এর শেষাংশ ।৯ এরই সঙ্গে তিনি জীবনের বাস্তব ক্ষেত্রে ও কর্মের জগতেও একজন মর্দে মুজাহিদ হবেন, শক্তিশালী লেখক ও যুদ্ধক্ষেত্রের একজন বীর যোদ্ধা হবেন। সুলতান কিংবা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী শাসকের সামনে কথা বলতে যিনি এতটুকু ভয় পান না, তাতারীদের ন্যায় রক্তপিপাসু শত্রুর বিরুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ দিতে যার এতটুকু ভয় থাকবে না, থাকবে না সংকোচ; দরস মাহফিলে, গ্রন্থাগারের কোণে, মসজিদের নির্জনতায়, বিতর্কের মাহফিল থেকে শুরু করে জেলখানার অন্ধকার কুঠরি ও যুদ্ধের ময়দান অবধি যার গতি অবাধ, বিচরণ উন্মুক্ত, অশ্বপৃষ্ঠে বিজয়ী বেশে যিনি উগবগিয়ে ছোটেন, সর্বত্রই যিনি শ্রদ্ধেয় ও নেতৃত্ব ধার স্বীকৃত ॥ অষ্টম শতাব্দীতে এমনই একজন মর্দে কামিলের প্রয়োজন ছিল যিনি জীবনের সকল ক্ষেত্রে হবেন মর্দে মুজাহিদ, যার সংখাম, সাধনা ও যার সংস্কার কোন একটিমাত্র শাখাতেই সীমাবদ্ধ থাকবে না। শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র) ছিলেন তেমনই এক বাক্তিত্ব, যিনি মুসলিম জাহানে জ্ঞান ও কর্মের এমন এক গতি-প্রবাহ ও প্রাণ-চাঞ্চল্য সৃষ্টি করেন যার প্রভাব কয়েক শতান্দী গুজরে যাবার পর আজও অব্যাহত রয়েছে । ইব্‌নে তায়মিয়া (র)-র যুগ ইবনে তায়মিয়া (র)-র যুগটা ছিল অত্যন্ত ঘটনাবহুল ও দুর্যোগপর্ণ। রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও চারিত্রিক, তত্তুগত ও ধর্মীয় অবস্থার দিক দিয়ে এই আমলটা ছিল বিশেষ গুরুত্বের দাবীদার । ইবনে তায়মিয়া (র)-ৰ সংক্কারমূলক চেষ্টা-সাধনা ও তীর তত্্গত ও সংষ্কারধর্মী মেযাজ অনুধাবন করবার জন্য সেই পরিবেশ ও পারিপার্থিকতার পর্যালোচনা করা দরকার, যেই পরিবেশ ও পারিপার্থিকতার মাঝে তিনি লালিত-পালিত ও বর্ধিত হয়েছিলেন এবং যার ভেতর তিনি তার রেনেসা তথা নবজাগরণ ও সংস্কারমূলক কর্মকাণ্ড পবিচালণা করেছিলেন। ইবনে তায়মিয়া (র) বাগদাদ ধ্বংসের পাচ বছর পর এবং হলব (আণেষ্পো) ও দামিশকে তাতারীদের প্রবেশের তিন বছর পর জন্গ্রহণ করেন। এজন্য একথা নিশ্চিতভাবে বলা যায়, তিনি যখন কিছুটা বড় হয়েছেন সে সময় সে সব খুখাশিম /দ/-2110001009-0010

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।