আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ২২১ ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন যে, প্রেফ নেককার বুযুর্গদের বেলায়ই এ জাতীয় ব্যাপার সংঘটিত হয় না বরং নক্ষত্র পূজারীদেরকেও এ ধরনের অবস্থার মুখোমুখি হতে হয় এবং তারা এ ধরনের অনুভূতি ও বিজয় লাভ করে থাকে। তিনি বলেন £ যেসব লোক নক্ষত্রের নিকট দু'আ করে, তাদের ওপর এমন অবস্থার অবতারণা হয় যাকে নক্ষত্রপুঞ্জের আধ্যাত্মিকতা বলা হয়। অথচ তা আধ্যাত্মিকতা নয়, বরং তা শয়তান যা তার শির্ক-এর কারণে তাকে পথভ্রষ্ট করতে অবতরণ করে থাকে, যেমনটি কোন কোন সময় শয়তান পুতুল ও মূর্তির ভেতর ঠাই নেয়, কখনো ও কোন সময় মানুষের সাথে কথা বলে এবং কতক মুহূর্তে পূজারী ও পুরোহিতদের দর্শনও দিয়ে থাকে, মাঝে মধ্যে অন্যদেরকেও দর্শন দেয়।১ ইমাম ইবনে তায়মিয়া (র)-র সংস্কার কর্ম ও তার প্রভাব হি. সপ্তম ও অষ্টম শতাব্দী (যে শতাব্দী মানব সম্পদ বৃদ্ধি এবং মানব উৎপাদনের আলোচনা কিতাবের শুরুতেই অতিক্রান্ত হয়েছে) যদিও বুমু্গ শ্রেষ্ঠ উলামায়ে কিরাম ও মাশাইখ-এ “ইজাম দ্বারা তা পরিপূর্ণ ছিল এবং নিবন্ধ রচনা ও গ্রন্থ প্রণয়ন, ওয়াজ-নসীহত ও পথ-প্রদর্শন এবং দাওয়াত ও তবলীগের কাজ পূর্ণোদ্যমে চলছিল এবং এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই যে, বিজ্ঞ 'উলামায়ে কিরাম এবং কুরআন-সুন্নাহ্র বাহকগণ এই প্রকাশ্য শির্ক ও নিন্দিত জাহিলিয়াতকে কোনক্রমেই সহ্য করেন নি এবং লেখনীর মাধ্যমে অবশ্যই এর বিরোধিতা করে থাকবেন। কিন্তু এমনতরো মহান “উলামা যারা এই অবস্থার বিরুদ্ধে জিহাদী পতাকা উত্তোলন করেন এবং নিজেদের মুল্যবান জ্ঞান-সাধনা ও এক্ষেত্রের কর্মব্যস্ততা সত্তেও এই বিরাট ফেতনার মুকাবিলার জন্য ময়দানে নামেন এবং সাধারণ গণমানুষকে সম্বোধন করেন এবং এই প্রকাশ্য ও সুস্পষ্ট শির্ক-এর প্রত্যাখ্যান ও বিরোধিতাকে নিজেদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্যে পরিণত করেন, হয় ছিলেন না অথবা ইতিহাসের দৃশ্যপটে অনুপস্থিত ছিলেন কিংবা তাদের মাঝে অত্যন্ত বিশিষ্ট ও উন্নত ব্যক্তি কেউ ছিলেন না এবং তীরা এই বিষয়ের উপর এমন কোন মর্যাদাপূর্ণ জ্ঞান-ভাণ্তার স্থৃতি হিসাবে রেখেও যান নি যা তাঁদের ব্যক্তিত্ব ও সংস্কারমূলক কর্মকাণ্ডের স্ৃতিকে জীবন্ত করে রাখবে। বস্তুত এই বিশ্বব্যাপী ফেতনার মুকাবিলা, তৌহিদী আকীদার ব্যাখ্যা-বিশ্লেষণ এবং সংস্কার ও পুনরুজ্জীবনের জন্য শায়খু'ল ইসলাম ইবনে তায়মিয়ার মত শক্তিশালী ও উন্নত ব্যক্তিত্রে প্রয়োজন ছিল। অধিকন্তু সেই সব শির্কমূলক 'আকীদা ও প্রথা-পদ্ধতির বিস্তারিত পর্যালোচনা ও খতিয়ান নেওয়া এবং ১. কিতাবু'ন-নুবৃওয়াত: ২৭৪ পৃ. /-2110001003-0010

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।