২২০ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) শায়খ বা পীর নিজেই এসেছেন অথবা ইনি কোন ফেরেশতা ছিলেন যিনি তার পীর বা শায়খ-এর আকৃতিতে আবির্ভূত হয়েছেন এবং এটি তার কারামত । এ থেকে তার শিরকী আকীদা আরও বদ্ধমূল হয় এবং তা সকল সীমা ছাড়িয়ে বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে পৌছে। তার জানা নেই যে, এ ধরনের কথা ও কায়-কারবার শয়তান মূর্তিপূজারীদের সাথেও করে থাকে । শয়তান এ সব মূর্তিপূজকদের সামনে অনেক সময় আবির্ভূত হয় এবং কিছু কিছু গায়েবী বা অদৃশ্য জগতের কথা বলে এবং তাদের কোন কোন উদ্দেশ্যও সিদ্ধি করে দেয়। কিন্তু (মনে রাখতে হবে যে,) এ সবই শেষ যুগে উদ্ভূত বিষয়; ইসলামের আদি তথা সাহাবায়ে কিরামের যুগে এসবের আদৌ কোন অস্তিত্ব ছিল না। অপর এক জায়গায় লিখছেন £ শয়তান অধিকাংশ সময় সেসব লোকের আকৃতিতে আবির্ভূত হয় যাদের দোহাই দেওয়া হয়। তরীকতের বহু পীরের ভক্ত ও অনুরক্ত এসব ঘটনার কথা আমাকে জানিয়েছেন এবং বিরাট সংখ্যক একদল লোক আমাকে বলেছেন যে, তারা কিছু কিছু জীবিত মানুষ এবং কোন মুর্দার নিকট যখন ফরিয়াদ পেশ করেছেন তখন তারা এ জাতীয় ঘটনা প্রত্যক্ষ করেছেন। অতএব একথা আজ দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে যে, শয়তান তার সাধ্যমত মানুষকে পথভ্রষ্ট ও গোমরাহ করবার চেস্টা চালায়। যদি সে ইসলাম সম্পর্কে অজ্ঞ হয় তাহলে শয়তান তাকে প্রকাশ্য শিরক এবং নির্ভেজাল কুফরীর মাঝে নিক্ষেপ করে। তাকে নির্দেশ দেয় আল্লাহ্র যিকর না করতে, শয়তানকে সিজদা করতে, তার উদ্দেশ্যে পশু কুরবানী দিতে কিংবা উৎসর্গ করতে । তাকে মৃত জন্তু ভক্ষণের নির্দেশ দেওয়া হয়, নির্দেশ দেয় রক্ত পান করতে এবং নগ্ন বেহায়পনায় উৎসাহিত করে। এ সমস্ত সেসব শহরেই অধিক পরিমাণে সংঘটিত হয় যেখানে কেবল কুফরী বিরাজমান অথবা ইসলাম থাকলেও দুর্বল অবস্থায় বিদ্যমান (কিংবা ইসলামের প্রভাব ক্ষীণ)। অধিকন্তু সেসব শহরেই শয়তানী কর্মকাণ্ড বেশী চলে যেখানকার লোকদের ঈমান দুর্বল। অনন্তর মিসর ও সিরিয়ায় এমনটিই দেখা গেছে। তাতারীদের ভেতর ইসলাম গ্রহণের পূর্বে এ ধরনের ঘটনার আধিক্য লক্ষ্য করা যেত। এরপর যতই তাদের ভেতর ইসলামের প্রচার ও প্রসার ঘটেছে, ইসলামের হাকীকত সম্পর্কে তারা জ্ঞান লাভ করেছে ঠিক ততটাই শয়তানের আছর দুর্বল থেকে দুর্বলতর হয়েছে ।১ ১. সূরা ইখলাসের তফসীর ৷ //-2110001003-0010
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।